১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার

অনলাইন ডেস্ক : চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৮ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দৈনিক গড়ে এসেছে প্রায় ৯ কোটি ৮৭ লাখ ডলার।

রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত অক্টোবর ও নভেম্বর মাসের একই সময়ের তুলনায় চলতি ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

অক্টোবরে প্রথম দুই সপ্তাহে এসেছিল ১১২ কোটি ৮৪ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ১০৯ কোটি ৭৬ লাখ ডলার। সেখানে চলতি মাসে এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার, যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নির্দেশ করে।

আরও পড়ুনঃ   ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্সের বড় অংশটি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।
– বেসরকারি ব্যাংকগুলো: ৮৬ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলার
– রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো: ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার
– বিশেষায়িত ব্যাংকগুলো: ৬ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার
– বিদেশি ব্যাংকগুলো: ৩৮ লাখ ৮০ হাজার ডলার

৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার।

গত জুন মাসে রেকর্ড ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। তবে জুলাইয়ে এই পরিমাণ নেমে আসে ১৯১ কোটি ডলারে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল।

আরও পড়ুনঃ   ৩ বলে ৩০ রান, সাকিবদের দলে ফিক্সিংয়ের গুঞ্জন!

অন্তর্বর্তী সরকার গঠনের পর রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেতে শুরু করে। আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ডলার এবং সেপ্টেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স আসে। অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার এবং নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

বিশ্লেষকরা মনে করেন, হুন্ডি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিলে প্রবাসী আয় আরও বাড়তে পারে। প্রবাসীদের জন্য সহজতর সেবা নিশ্চিত করতে পারলে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST