১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নেটিজেনদের মন্তব্যের উত্তরে নুসরাত বললেন, ‘তারা ফ্রাস্ট্রেটেড’

অনলাইন ডেস্ক : টালিউডে আসছে নতুন ছবি ‘আড়ি’। সেখানে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা যশ দাসগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান। মূলত মা-ছেলের আদরের সম্পর্ক নিয়ে ছবির গল্প। তাই তো এখনকার সময়ের এই দুই অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি।

একটা সময় মৌসুমি চ্যাটার্জি মানেই ছিল যেন বাংলা ছবির ‘নস্ট্যালজিয়া’। একটা সময় নায়িকা হিসেবে পর্দায় তাক লাগিয়েছেন তিনি। এবারও আসছেন দর্শক মাতাতে, তবে নায়িকা নয়- একজন মায়ের চরিত্রে; ‘আড়ি’ সিনেমায় যশের মায়ের চরিত্রে থাকবেন তিনি।

এমন আদুরে গল্পের এক সিনেমা নিয়ে সদ্যই ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন যশ ও নুসরাত। এ সময় পর্দার ও পর্দার বাইরের নানা কথাই হয় আলোচনায়।

আরও পড়ুনঃ   নুসরাত ফারিয়াকে চিনছেন না কেউ!

বর্তমানে যশ-নুসরাত দুজনেই নেট পোকা। সামাজিক মাধ্যমে তাদের অবাধ বিচরণ। নিয়ম করে আপডেট কিংবা ছবি পোস্ট কিংবা এই ‘আড়ি’ নিয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট দেন তারা। কিন্তু এসবের মাঝে মন্তব্য ঘরে ধেয়ে আসে গালাগালি, কুমন্তব্য।

যশ-নুসরাত যে ছবি সম্প্রতি করলেন, তা মা-ছেলের সম্পর্ক নিয়ে। ভালোবাসার সম্পর্ক। আদরের। যদি খানিক তলিয়ে দেখা যায়, বোঝা যাবে, এই তাদের পোস্টে যে সমস্ত কুমন্তব্য ঘোরাফেরা করে, তার বেশিরভাগই ‘মা’-এর নাম তুলে অশ্লীল মন্তব্য।

আরও পড়ুনঃ   দশম শ্রেণির পরীক্ষায় ‘বজরাঙ্গি ভাইজান’-এর মুন্নির চমক

এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন যশ-নুসরাত। স্ক্রল করতে করতে যখন এমন মন্তব্য দেখে কী মনে করেন তারা, তা নিয়ে মুখ খুললেন দুজনেই।

নুসরত বলেন, ‘যারা মা-বাবা তুলে গালি দেয়, তাদের বাবা-মায়েরা জানেন না, তারা এটা করছে। যদি জানত তাহলে তারা এটা করতো না।’ যশ বলে ওঠেন, ‘কোনো মা-বাবা এমন শিক্ষা দিতে পারেন না। যারা এটা করছে, তাদের সাহায্য দরকার। তারা জিম করতে পারে, ওজন তুলতে পারে। ঘাম ঝরবে, ফ্রাসট্রেশন কেটে যাবে।’ নুসরাত বললেন, ‘যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST