২৭ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

৫ বলে ১২ রান করেই দুই রেকর্ডবুকে রোহিতের নাম

অনলাইন ডেস্ক : ব্যাট হাতে এবারের আইপিএলে নিজের ওপরে থাকা প্রত্যাশা যেন পূরণই করতে পারছেন না আইপিএলের অন্যতম সফল ব্যাটার রোহিত শর্মা। দুই ফরম্যাটে ভারতের অধিনায়ক রোহিত এবারের আইপিএলে শুরু থেকেই খুব একটা ছন্দে নেই। মাঝে পরপর দুই ম্যাচে ৭০ রানের ইনিংস খেলে রেকর্ডের পাতায় নাম তুলেছিলেন বটে, তবে আজ আবার লখনৌর বিপক্ষে নিষ্প্রভ হয়ে রইলেন তিনি।

লখনৌর বিপক্ষে ম্যাচে নন-স্ট্রাইক এন্ডে থেকেই প্রথম দুই ওভার পার করেছেন রোহিত শর্মা। তৃতীয় ওভারের প্রথম বলে হলো ওয়াইড। এরপরেই নিজের মোকাবেলা করা প্রথম দুই বৈধ ডেলিভারিতে পরপর ছক্কা হাঁকিয়েছেন ইম্প্যাক্ট প্লেয়ারের ভূমিকায় নামা রোহিত শর্মা। ওই ওভারেই অবশ্য আউট হয়েছেন তিনি। ৫ বলে ১২ রান করে ফিরে যান সাজঘরে।

আরও পড়ুনঃ   শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ স্থগিত, আগামীকাল অনশনের কর্মসূচি ঘোষণা

কিন্তু ২ ছক্কায় করা ১২ রানই আইপিএলের দুই রেকর্ডবুকে রোহিত শর্মার নামটা তুলে এনেছে। প্রথম রেকর্ড ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা মারার হিসেবে। এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে ওপেনারদের মধ্যে এমন কিছু করে দেখাতে পেরেছেন কেবল তিনজন। রোহিত শর্মার আগে ওপেনারদের মধ্যে ব্যাটিং ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছেন কেবল বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল।

কোহলি ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এবং জয়সওয়াল ২০২৩ সালে কলকাতার বিপক্ষে নিজের মোকাবিলা করা প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এর আগে নিজের ব্যাটিং ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকানোর কৃতিত্ব ছিল কেবলমাত্র হরভজন সিংয়ের।

আরও পড়ুনঃ   রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

এছাড়া আইপিএলে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় এখন দুইয়ে উঠে এসেছে রোহিত শর্মার নাম। শুরুর ৬ ওভারে এখন আইপিএলে রোহিতের চেয়ে বেশি ছক্কা আছে কেবল রোহিত শর্মার। ক্রিস গেইল আইপিএলের পাওয়ারপ্লেতে হাঁকিয়েছেন ১৪৩ ছক্কা। রোহিতের ছক্কার সংখ্যা ১০৭টি।

আইপিএলে পাওয়ারপ্লেতে ১০০ এর বেশি ছক্কা আছে আর কেবল ডেভিড ওয়ার্নারের। অজি ওপেনারের ছয়ের সংখ্যা ১০৫টি। চারে থাকা কুইন্টন ডি কক পাওয়ারপ্লেতে আদায় করতে পেরেছেন ৮২ ছক্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST