৩০ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

অনলাইন ডেস্ক : কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনের। মে মাসে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে ৫ ম্যাচের সিরিজ খেলতে। এমন খবর প্রকাশ হয়েছিল আগেই। এবারে সেই সিরিজের সূচি প্রকাশ করল পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে শুরু হবে এই সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৭ মে। এই দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। আর এই দুই ম্যাচ দিয়ে ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত আছে এই স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে ২৬ দিনে ৫৮ জনের মৃত্যু

ইকবাল স্টেডিয়ামের সবশেষ সেই ম্যাচেও ছিল বাংলাদেশ। ১৭ বছর পর ফয়সালাবাদে প্রত্যাবর্তনের ম্যাচেও থাকবে টাইগারদের নাম।

৫ ম্যাচ সিরিজের পরের তিন ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়।

আরও পড়ুনঃ   বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এটিকে।

দুই দেশের মধ্যেকার পরের সিরিজ জুলাই মাসে। এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। এই সিরিজে তিনটি ‍টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিষয়ে বিসিবি ও পিসিবির সভাপতি গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আলোচনা করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST