১ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ মিলনায়তনে গণ-অভ্যুত্থান ২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে রাজশাহীর জুলাই শহিদদের জন্য একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। রাজশাহীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ড. জোহার স্মৃতির মতো করে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণ করার ঘোষণা দেন তিনি।

আজ শনিবার (০১ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে গণ-অভ্যুত্থান ২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজশাহী গণ-অভ্যুত্থান ২৪ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শহিদ আবু সাঈদ, মুগ্ধ এবং রাজশাহীর স্থানীয় শহিদ শাকিব আঞ্জুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ সব শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ১৯৬৯ সালে ড. জোহা যেমন ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের সন্তানেরা একইভাবে অকাতরে রক্ত দিয়েছে। এই মহান ত্যাগ জাতি কখনোই ভুলবে না।

আরও পড়ুনঃ   ‘মাউশির ডিজিকে না সরালে শিক্ষা ভবন ধানমন্ডি ৩২ হয়ে যেতে পারে’

আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য চীন সরকারের সহায়তায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া যাদের বিদেশে পাঠানো প্রয়োজন, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড বা মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শহিদ পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রতিটি শহিদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে যারা কর্মসংস্থানের সন্ধানে আছেন, তাদের জন্য চাকরির পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে এবং তাদের তালিকা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় মোটরসাইকেল- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

তিনি বলেন, প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ভালো ব্যবহার এবং দেশপ্রেমের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ইফতিখারুল আলম মাসউদ।

রাজশাহী গণ-অভ্যুত্থান ২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাশেম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাফিজ, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহাফুজুল, হাসনাইন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১০

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১১

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৪

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৫

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৭

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৮

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৯

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

২০

Design & Developed by: BD IT HOST