১ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

শনিবার (১ আগস্ট) নগরীর শহীদ জিয়া শিশু পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল হক মিলন।

স্টাফ রিপোর্টার : পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে দিনব্যাপী আনন্দ-উৎসব, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও মিলনমেলার মধ্য দিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ‘ফ্যামিলি ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) নগরীর শহীদ জিয়া শিশু পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহীর শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং মিলনমেলায় দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দঘন।

শনিবার (১ আগস্ট) নগরীর শহীদ জিয়া শিশু পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল হক মিলন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী নায়েবে আমির ডা. মুহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, জামায়াত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু,রাজশাহী এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক ও সম্পাদক, গণধ্বনি প্রতিদিন ইয়াকুব শিকদার,রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু ও সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজসহ সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের প্রয়োজনে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে থেকেও দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ব্যস্ততায় পরিবারের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। বছরে একদিন ফ্যামিলি ডে আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ হলেও প্রতিদিনই পরিবারের জন্য কিছুটা সময় রাখা প্রয়োজন। কারণ দিন শেষে পরিবারের মানুষই সবচেয়ে কাছের এবং তারাই সবসময় পাশে থাকে।

আরও পড়ুনঃ   ডিসেম্বর মুডে জয়া আহসান

 

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সবার সহযোগিতায় রাজশাহীকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। দায়িত্ব গ্রহণের পর নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ ও সবুজায়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দুর্নীতিমুক্ত ও দলীয় প্রভাবমুক্ত একটি উন্নত রাজশাহী গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ   ভারতের ওপর তীব্র ক্ষোভ ঝাড়লেন কামরান আকমল

 

সভাপতির বক্তব্যে আরইউজের সভাপতি মুহা: আব্দুল আউয়াল বলেন, পেশাগত ব্যস্ততার কারণে সাংবাদিকদের অনেকেরই পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ হয় না। সেই বাস্তবতা বিবেচনায় সদস্য ও তাদের পরিবারের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও ফ্যামিলি ডে আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। সদস্যদের কল্যাণ, ঐক্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করাই সংগঠনের অন্যতম অঙ্গীকার।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও সুসংহত করা এবং পরিবারগুলোর মধ্যে সম্প্রীতি ও আন্তরিকতার বন্ধন জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরাও এমন আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

১০

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৩

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

১৪

হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি সই

১৫

বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

১৬

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

১৭

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

১৮

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

১৯

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST