১২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আজ রাতে ঈদের ‘ইত্যাদি’

অনলাইন ডেস্ক : প্রতি বছর ঈদে হানিফ সংকেত এর ‘ইত্যাদি’ যেন দর্শকদের আনন্দ দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। বিটিভিতে আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর জনপ্রিয় এ অনুষ্ঠানটি প্রচারিত হবে। বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি।

‘জীবনের সব সুখ’ শিরোনামে বাপ্পা মজুমদারের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

বাপ্পা মজুমদার ও ইমরান মাহমুদুলের গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, তাহসান ও ফারিণের গানটির কথা লিখেছেন কবির বকুল।

আরও পড়ুনঃ   হৃতিকের বোনের সারা দেহে আঘাতের চিহ্ন, ঘুমাননি ২৮ দিন

এছাড়া সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান একটি গান গেয়েছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।

দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা একটি নাচে অংশ নিয়েছেন। তাদের সঙ্গে আছেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। গানটির সংগীত পরিচালক আকাশ মাহমুদ।

এবারের ‘ইত্যাদি’র ঈদ পর্বে দুটি ভিন্ন বিষয় নিয়ে দুটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা দেখা যাবে। একটিতে চারজন অভিভাবকের চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম এবং আল মামুন।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের নির্বাচনে যোগ দিতে পারলে কী করতেন কঙ্গনা?

আর একটি মিউজিক্যাল ড্রামায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন। একটি বিশেষ পর্ব পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ।

মোবাইলের বিভিন্ন অ্যাপসের ব্যবহার নিয়ে দলীয় সঙ্গীতে অংশগ্রহণ করেছেন চলচ্চিত্র অভিনেতা ও মডেল সিয়াম আহমেদ এবং মেহজাবীন চৌধুরী। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ।

গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

এছাড়া নিয়মিত সব আয়োজন থাকছে অনুষ্ঠানে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST