৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে যোগ দিতে পারলে কী করতেন কঙ্গনা?

অনলাইন ডেস্ক : আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে পৃথিবীটা ছোট হয়ে গেছে। এক দিকে যেমন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানের সংখ্যা বেড়েছে। তেমনই ভারতীয় নাগরিকেরও সচেতনতা এবং উৎসাহ বেড়েছে বিশ্ব রাজনীতি নিয়ে। পাঁচ বছর আগে ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখনই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সখ্য প্রকাশ পেয়েছিল।

অন্য দিকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমালা হ্যারিস। আমেরিকায় হ্যারিসের জনপ্রিয়তা কম নয়। সে দেশের একাংশ প্রথম থেকেই কমালার পক্ষ ছিলেন। বিশেষত মহিলারা, ইস্যুভিত্তিক ভোটে এবার আমেরিকায় অভিবাসন নীতির পাশাপাশি গুরুত্ব পেয়েছে গর্ভপাতের অধিকারও। তাই মহিলাদের সমর্থন ছিল কমালার দিকে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে সাকিবকে নিয়ে প্রিয় জায়গায় শিশির

সেখানে ভারতীয় অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত খোলাখুলি সমর্থন জানালেন ট্রাম্পকে। তাকে ‘টোটাল কিলার’-এর আখ্যা দিয়ে প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের ছবি ভাগ করে নিয়ে তিনি জানালেন এই মুহূর্তে আমেরিকায় থাকলে কী করতেন?

কঙ্গনা নিজের ইনস্টাগ্রামে পেনসিলভানিয়ার সমাবেশে ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ছবি দিয়ে লেখেন, ‘আমি এই সময় আমেরিকায় থাকলে ট্রাম্পকে ভোট দিতাম। গুলি লাগার পর উঠে দাঁড়িয়ে ভাষণ শেষ করেছেন যেভাবে, এক কথায় ‘টোটাল কিলার’।’

চলতি বছর জুলাই মাসে নির্বাচনী প্রচারে গিয়ে গুলি লাগে ট্রাম্পের কানে। পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প। তার কথা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন ট্রাম্প। তখনই গুলি ছোড়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ   ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

দেখা যায়, ট্রাম্পের ডান দিকের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। তার মুখেও রক্তের দাগ দেখা যায়। তবু উঠে দাঁড়িয়ে হাত মুঠো করে আকাশের দিকে ছোড়েন ট্রাম্প।

সেই ছবি নিমেষে ভাইরাল হয় নেট পাড়ায়। সভায় উপস্থিত বাকিরাও নীচু হয়ে বসে পড়েন। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান তার নিরাপত্তারক্ষীরা। তবে ট্রাম্পের সেই ছবি যেভাবে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় তাতে সেই ছবি দিয়ে টি-শার্ট ও বিক্রি হয় আমেরিকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST