৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। মাঝেমধ্যেই নতুন নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের চমকে দেন এই ঢালিউড কুইন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ব্রাইডাল ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন; যা মুহূর্তেই নজর কাড়ে তার ভক্তদের।

অপুর শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গোল্ডেন-অফ হোয়াইট একটি লেহেঙ্গায় সেজেছেন নায়িকা। সাথে পরেছেন ভারি নেকলসে, ইয়ারিংস; মাথায় টিকলি। হাতে একটি পুরোনো দিনের ক্যামেরা নিয়েও পোজ দিতে দেখা যায় তাকে। সঙ্গে মেকআপ আর স্নিগ্ধ হাসিতে ফুটে ওঠে তার এক রাজকীয় লুক!

আরও পড়ুনঃ   কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?

ছবিগুলো পোস্ট করার পরই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে অপুর মন্তব্য ঘরে। ভক্তরা তার এই নতুন রূপের প্রশংসা করে নানারকম মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘ওয়াও! এই পোশাকে তো অপু বিশ্বাসকে রানীর মতো লাগছে, বিউটিফুল!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি আগেও যেমন সুন্দর ছিলেন, এখনও ঠিক তেমনই আছেন।’

ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দিলেও সমসাময়িক ফ্যাশন ও ট্রেন্ডে যে তিনি এখনো অনন্য, এই ফটোশুটের মাধ্যমে সেটি ফের প্রমাণ করলেন এই নায়িকা।

আরও পড়ুনঃ   হ্যাটট্রিকের পথে হেমা মালিনী

এদিকে, দীর্ঘ প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি সিনেমাটির ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হওয়ার পর থেকে দর্শকমহলে বেশ আলোচনা দেখা যায়। পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST