২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের উচিত ফ্যাক্ট চেক করা : স্বস্তিকা

অনলাইন ডেস্ক : মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখার্জি অভিনীত টালিউড ছবি ‘দুর্গাপুর জংশন’। এই ছবিতে একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমান সময়ের সাংবাদিকতা নিয়ে কথা বললেন অভিনেত্রী।

স্বস্তিকা মুখার্জি বলেন, ‘আমার সত্যিই মনে হয় সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়ার আগে সাংবাদিকদের কঠোর পরিশ্রম করতে হতো। খবর খুঁজতে হতো, তখন সব কিছু আঙুলের ডগায় উপস্থিত থাকত না। তখন তারা অনেক বেশি পরিশ্রম করতেন। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে সব অনেক বদলে গেছে। কারো সঙ্গে যোগাযোগ করে সঠিকটা জানার বদলে আমরা এখন সব তথ্য ফোন থেকেই পেতে চাই। এখন যেটা নেই, সেটা হল ফ্যাক্ট চেক। সবই এখন শোনা যাচ্ছে বলে চালানো হয়।’

আরও পড়ুনঃ   টাবুকে চুমু খাওয়ার সুযোগ কে হাতছাড়া করতে চাইবে, বললেন বাঁধন

স্বস্তিকা মুখার্জি আরও বলেন, ‘সাংবাদিকদের উচিত ফ্যাক্ট চেক করা যে আদৌ ঘটনাটা ঘটেছে কিনা। সবাই এখন ব্রেকিং নিউজের পেছনে ছুটে বেড়াচ্ছে। হাজারটা পোর্টাল সবাই ব্রেকিং নিউজের পেছনে ছুটছে। কে কার আগে পোস্ট করবে। কিন্তু আদৌ কি ঘটনাটা ঘটছে সেটা জানে না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি নেতিবাচক খবর বেশি ভাইরাল হয় পজিটিভ খবরের থেকে। একবার ভুল তথ্য ভাইরাল হলে হইচই পড়ে যায়। এটা দুর্ভাগ্যের যে আমরা যে সময় এখন আছি সেখানে সবাই ছুটে চলেছে। কেউ পিছু ফিরে তাকানোর প্রয়োজন বোধ করে না।’

আরও পড়ুনঃ   শাহরুখ–মালাইকার জন্য স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন রণবীর সিং!

প্রসঙ্গত, ‘দুর্গাপুর জংশন’ ছবিটির পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। আমেরিকার বুকে ঘটে যাওয়া একটি ঘটনাকে অবলম্বনে করে বানানো হয়েছে ছবিটি। ওষুধের বিষক্রিয়ায় একের পর এক মৃত্যু। এগুলো কি আদৌ মৃত্যু নাকি খুন? সেই উত্তর মিলবে ছবিতেই। দুর্গাপুর জংশন ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাজদীপ সরকার, একাবলি খান্না, প্রদীপ ধর প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১০

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১১

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১২

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৩

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৪

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৫

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৭

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৯

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

২০

Design & Developed by: BD IT HOST