২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

শাহরুখ–মালাইকার জন্য স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন রণবীর সিং!

অনলাইন ডেস্ক : ছোটবেলা থেকেই সিনেমার নেশায় ডুবে ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। স্কুলজীবনেই গান, নাচ, নাটক- সব ক্ষেত্রেই সক্রিয় ছিলেন অভিনেতা। সেই সময় দেশজুড়ে ঝড় তুলেছিল মণিরত্নমের ‘দিল সে’ ছবির আইকনিক গান ‘ছাইয়া ছাইয়া’। ক্লাসরুমে বসেই কানে হেডফোন গুঁজে সে গান শুনছিলেন কিশোর রণবীর। শিক্ষকরা ধরে ফেলতেই শাস্তি হিসেবে মিলল স্কুল থেকে বহিষ্কার!

শুধু সিনেমা নয়, টিভির প্রতিও ছিলো রণবীরের ভীষণ নেশা। এক সাক্ষাৎকারে তিনি মজা করে বলেছিলেন, ‘আমার বেড়ে ওঠা নব্বইয়ের দশকে। জন্ম ১৯৮৫ সালে। গান, সিনেমা, ফ্যাশন- এসব আমাকে গড়ে তুলেছে। আমি আসলে টিভি কা বাচ্চা। যখন সবাই বাইরে খেলত, আমি বসতাম টিভির সামনে।’ তার প্রিয় ছিল ‘জবান সাম্ভালকে’, ‘দেখ ভাই দেখ’–এর মতো জনপ্রিয় ধারাবাহিক।

আরও পড়ুনঃ   শাকিব কাজ করলে টালিউড বেশি লাভবান হবে : পায়েল

অভিনয়ে পা রাখার পর থেকে আর পেছনে ফিরতে হয়নি রণবীরকে। ২০১০ সালে আনুশকা শর্মার সঙ্গে ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে বলিউডে অভিষেক ঘটিয়েই পান প্রথম বড় সাফল্য। এরপর একে একে ‘গলিয়োঁ কি রাসলীলা: রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’—প্রতিটি ছবিতেই নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের চমকে দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   সৈকতে ভিন্ন রূপে চমক

বর্তমানে রণবীর ব্যস্ত আছেন আদিত্য ধর পরিচালিত বিগ বাজেট ছবি ‘ধুরন্ধর’–এর শুটিংয়ে। ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া এই ছবিতে তার সঙ্গে থাকছেন বলিউডের আরও চার তারকা— সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল ও অক্ষয় খান্না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১১

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১২

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৩

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৪

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৫

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৬

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৭

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৮

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST