২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

কাশ্মিরের ঘটনায় বলিউডে শোকের ছায়া

অনলাইন ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে ভয়াবহ হামলা ও ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় সে দেশে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতেও দেখা গেছে তারকাদের।

অনুপম খের, অক্ষয় কুমার, সোনু সুদের পর এবার শাহরুখ, সালমান খান পোস্ট করেছেন। ‘অমানবিক’ ঘটনা বলে উল্লেখ করে প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে থাকতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ   ‘আমি বিবাহিত, ওসব করার সময় নেই এখন’

শাহরুখ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘পহেলগামে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে শোকপ্রকাশের কোনও ভাষা নেই। এই সময়ে শুধু ঈশ্বরের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনও কিছুই করার থাকে না। আমার গভীর সমবেদনা রইল পরিবারগুলোর জন্য। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং দ্রুত ন্যায়বিচার পাই।’

এক্স অ্যাকাউন্টে সালমান লিখেছেন, ‘কাশ্মির, পৃথিবীর স্বর্গ। যা বর্তমানে নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। একজন নিরপরাধ ব্যক্তির হত্যা, গোটা জাতির হত্যার সমান।’

আরও পড়ুনঃ   যে কারণে কফি শপে চাকরি করতেন শ্রদ্ধা

শাহরুখ, সালমান ছাড়াও বলিউডের একঝাক তারকাকে দেখা গিয়েছে পহেলগাম নিয়ে পোস্ট করতে। প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে এই ঘটনার তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘পহেলগামে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। কেউ ছুটি কাটাতে, কেউ আবার মধুচন্দ্রিমায় সেখানে পরিবারের সঙ্গে গিয়েছিলেন। কেবল হয়তো বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমি খুবই মর্মাহত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১০

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১১

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১২

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৩

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৪

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৫

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৭

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৮

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৯

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

২০

Design & Developed by: BD IT HOST