২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যে কারণে কফি শপে চাকরি করতেন শ্রদ্ধা

অনলাইন ডেস্ক: অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে পরিচিত। ‘আশিকি ২’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। এ সিনেমায় অভিনয় এবং গান দুটোই সমানভাবে প্রশংসিত হয়েছিল।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’। এ সিনেমার সিকুয়্যেলটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। সিনেমার প্রচারের এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রী জানিয়েছেন তার প্রথম পারিশ্রমিক কত ছিল।

ভাইরাল হওয়া ভিডিওতে শ্রদ্ধা বলেন, ‘বাবা-মা ঠিক করেন, আমাকে আমেরিকায় পাঠিয়ে দেবেন। কিন্তু তারা এটাও স্থির করেছিলেন কোনও ভাবেই যাতে আমার জীবনে বিলাসিতা না আসে। বাবা-মা আমাকে খুবই অল্প হাত খরচ দিতেন। তারা বলেছিলেন, যদি এর চেয়ে বেশি টাকার দরকার হয়, নিজে যেন রোজগার করে নিই।’

আরও পড়ুনঃ   আমি পুরোপুরি সিঙ্গেল: শ্রুতি

শ্রদ্ধাকে যতটা প্রয়োজন ততটুকু হাত খরচের টাকা দিতেন তার অভিভাবকেরা। এদিকে অতিরিক্ত টাকার জন্য আমেরিকার একটি কফি শপে চাকরির দরখাস্ত করেছিলেন। চাকরিটা তিনি পেয়েও গিয়েছিলেন।

প্রথম পারিশ্রমিকের বিষয়ে শ্রদ্ধা বলেন, ‘আমাকে চেক দেওয়া হয়। দেখি ৪০ ডলার (ভারতীয় মুদ্রায় ৩,৫০০ টাকার বেশি)। ওটাই আমার প্রথম পারিশ্রমিক। সেই টাকা খাবার কিনেই শেষ হয়ে গিয়েছিল।’

আরও পড়ুনঃ   হঠাৎ বৃষ্টির মনোজ মিত্র আর নেই

উল্লেখ্য, মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট ‘স্ত্রী টু’। যার বক্স অফিসে মোট সংগ্রহ প্রায় ৬৫০ কোটিতে পৌঁছেছে। এটি শুধুমাত্র ‘কালকি ২৮৯৮ এডি’-র পর বিশ্বব্যাপী বছরের দ্বিতীয় বৃহত্তম হিট সিনেমা। এমনকি প্রথম সপ্তাহেই আয়ের হিসেবে এটি হৃতিক রোশনের ফাইটার-এর সংগ্রহকে ছাড়িয়ে গিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST