১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

১৫ বার আঘাতের পর জোর করে নেওয়া হয় বিবৃতি!

অনলাইন ডেস্ক : পুলিশি হেফাজতে ছিলেন সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্যা রাও। সপ্তাহদুয়েক আগে দুবাই থেকে ফেরার সময় ভারতের বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনা ও অর্থ উদ্ধার করা হয়।

কিন্তু এ ঘটনায় পুলিশি জেরার নামে নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিনেত্রী। ভারতের রাজস্ব গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে অভিনেত্রী জানান, সেখানে নাকি অকথ্য ভাষায় আচরণ করা হয়েছে তার সঙ্গে। পর্যাপ্ত পরিমাণ খাবার-পানিও নাকি দেওয়া হতো না তাকে।

আরও পড়ুনঃ   যে কারণে সারা আলীকে নিয়ে পাকিস্তানে নিন্দার ঝড়

এছাড়াও রান্যার অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাকে। হেফাজতে থাকাকালীন তার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালানো হয়েছে। অভিনেত্রীর কথায়, ‘গ্রেপ্তারের মুহূর্তে আদালতে হাজির করানো পর্যন্ত বহুবার আমাকে শারিরীক নির্যাতন করা হয়েছে। জেরার নামে ১০-১৫ বার চড় মেরেছেন তদন্তকারিরা। আমি তাদের লিখিত বিবৃতিতে সই করতে রাজি হইনি। পরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে আমি সই করতে বাধ্য হই।’

আরও পড়ুনঃ   ‘লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়েছে’

এছাড়াও রান্যা জানিয়েছেন, গ্রেপ্তারির পর টানা ২৪ ঘণ্টা তাকে কোনো খাবার কিংবা পানি দেওয়া হয়নি। এমনকি ঘুমাতেও দেওয়া হয়নি। একটানা চলেছিল জিজ্ঞাসাবাদ।

এদিকে গ্রেপ্তারির কয়েক দিন পর হেফাজতে থাকা রান্যার একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যায়, অভিনেত্রীর চোখের নীচে কালি পড়ে গেছে; চেহারায় মানসিকভাবেও বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে। তার মাঝেই রান্যার এই অভিযোগে নতুন করে জল্পনা ছড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১১

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১২

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৪

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৫

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৬

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৭

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৮

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST