১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সেই ’সাধু সাজার চেষ্টা’ করা ভাবনাকে নিয়েই সিনেমা বানাবেন নির্মাতা

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার সমর্থনে গোপন হোয়াপসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন আশনা হাবিব ভাবনা। শেখ হাসিনার পতনের পর তা ফাঁস হলে তোপের মুখে পড়েন তিনি। যদিও এর আগে শহীদ আবু সাইদের ছবি এঁকে সাধু সাজার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী।

এমন বিতর্কিত ভূমিকার জন্য বয়কটের মুখে পড়েছেন ভাবনা। এখন তার হাতে আছে ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের একটি সিনেমা। এর পরিচালক হিমু আকরাম এখনই অভিনেত্রীর বিষয়ে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন। কথা বলে জানা গেল, এসব নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তাকে নিয়েই কাজ করতে চান।

বিতর্কিত অভিনয়শিল্পীকে নেয়ায় ছবিটির ওপর নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন হিমু। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি হলে মুক্তির পর নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমে যাবে। সুতরাং কয়টা হল পাব, তার ওপর আমি নির্ভরশীল না। আমার লক্ষ্য শুধু বাংলাদেশ না। গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শক। যাদের সংখ্যা ৪০ কোটির মতো। এছাড়া যারা নেটফ্লিক্স কিংবা অ্যামাজনের দর্শক হলে গিয়ে সিনেমা দেখেন না। তাই শুধু ভাবনা নন, আরও বিতর্কিত কেউ যদি সিনেমাটিতে থাকলেও সমস্যা হবে না।’

আরও পড়ুনঃ   বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোহিনী

তবে আনুষ্ঠানিকভাবে পরিচালক-অভিনয়শিল্পীদের সংগঠনগুলো যদি ভাবনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে তাকে নিয়ে কাজ করবেন না বলে জানান তিনি। হিমু বলেন, ‘আমাদের দেশে শিল্পীদের বিভিন্ন সংগঠন আছে। ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টর ইক্যুইটি প্রভৃতি। সংগঠনগুলো যদি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় যে, এই শিল্পীদের নিয়ে কাজ করা যাবে না তাহলে মানতে হবে। আমার কিছু করার থাকবে না। তবে একজন ভদ্রলোক হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ওই জায়গা থেকে ভাবনা কেন আরও বিতর্কিত কেউ হলেও কাজ করব।’

কবে শুরু হচ্ছে ‘আলতাবানু জোছনা দেখেনি’র দৃশ্যধারণ- এমন প্রশ্নের জবাবে হিমু বলেন, ‘সিনেমার শুটিং শুরু করার কথা ছিল ১০ সেপ্টেম্বর থেকে। কিন্তু স্থগিত হয়েছে। কেননা আমাদের কাজ করার কথা ছিল সৈয়দপুর ও সুন্দরবনে। ওই দুটি লোকেশনে এখনও অনুমতি মেলেনি। তাছাড়া মনে হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশে কাজ করতে স্বস্তিকাকে ভারত সরকার অনুমতি দেবে না। যেহেতু পরিস্থিতি উত্তপ্ত। সে কারণে অক্টোবরের শেষের দিকে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি অনুমতি ও স্বস্তিকার শিডিউল মিলে তাহলে শুরু করব ভাবছি।’

আরও পড়ুনঃ   বিয়ের পরেও স্বামীর পদবী ব্যবহার করেন না অপরাজিতা

‘আলতাবানু জোছনা দেখেনি’র গল্প এগিয়ে যাবে আলতাবানুকে ঘিরে। চরিত্রটিতে রূপ দেবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার বিপরীতে অভিনয় করবেন শরিফুল রাজ। এছাড়াও রয়েছে জুলেখা ও কিরণ নামের গুরুত্বপূর্ণ দুটি চরিত্র। ভাবনার জুলেখা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা। তবে কিরণ চরিত্রের জন্য এখনও কাউকে নির্বাচন করেননি বলে জানান নির্মাতা। এতে আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST