২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের পরেও স্বামীর পদবী ব্যবহার করেন না অপরাজিতা

অনলাইন ডেস্ক : টলিপাড়ার ব্যস্ততম অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কাজের পাশাপাশি নাচের স্কুলও সমানতালে সামলে চলেন তিনি। নাটকের টানা শুটিং, সিনেমায় অভিনয় আবার সঞ্চালক, এসবকিছুর সঙ্গে সংসারও দুই হাতে সামলান অভিনেত্রী।

ব্যক্তিজীবনে ২৬ বছরের বিবাহিত জীবন সুখীভাবে কাটিয়ে দিয়েছেন ‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালের কোজাগরী তথা অপরাজিতা। ছোটপর্দার পাশাপাশি বাস্তবেও দারুণ লক্ষ্মী বউ এই অভিনেত্রী।

টলিউডের জনপ্রিয় দম্পতি অতনু হাজরা ও অপরাজিতা আঢ্য। টলিপাড়ার টেকনিশিয়ান অতনু হাজরাকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী। জমিয়ে করেছেন সংসার। তবে বিয়ের ২৬ বছরেও নামে স্বামীর পদবী ব্যবহার করেননি অপরাজিতা।

আরও পড়ুনঃ   ‘মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না’

 

গত ২৬ বছরে অনেক কিছু বদলে গেলও শুধু একটা জিনিসই বদলায়নি তার জীবনে। সেটা হল অপরাজিতার পদবী। এখনও তিনি অপরাজিতা আঢ্য, হাজরা পদবী ব্যবহার করেন না।

এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে অপরাজিতা জানিয়েছেন, তার এই পদবীটা একান্ত নিজের। এই পদবীটার সঙ্গেই তিনি বড় হয়েছেন। তাই বিয়ের পর হঠাৎ করে ‘হাজরা’ পদবী ব্যবহার করতে চাননি। তাই এখনও নিজের বাবার বাড়ির পদবীই ব্যবহার করে চলেছেন।

আরও পড়ুনঃ   কানের লাল গালিচায় শুভ্র সিমি, সবুজ রেশমি শাড়িতে শর্মিলা

পদবী না বদলালেও ঘরের লক্ষ্মীকে চোখে হারান শাশুড়ি। শাশুড়িমা বলতে অজ্ঞান অপরাজিতা। শাশুড়ি মায়ের সঙ্গে দারুণ সম্পর্ক তার। অভিনয়ের পাশাপাশি অপরাজিতা বাড়িতে নিষ্ঠাভরে লক্ষ্মীপুজা করে থাকেন। তার লক্ষ্মীপুজার সুনাম টলিপাড়াজুড়েই।

বর্তমানে অপরাজিতা কাজ করছেন জল থই থই ভালোবাসা সিরিয়ালে। এখানে তিনি কোজাগরী চরিত্রে অভিনয় করছেন। তিন সন্তানের মা কোজাগরীর জীবনের নানান চড়াই-উৎরাই ঘিরেই এগিয়েছে সিরিয়ালের গল্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST