১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার মামলায় শ্বশুর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার কলমা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

গত বুধবার ধর্ষণচেষ্টার ঘটনা জানাজানি হলে গতকাল শুক্রবার বিকেলে এলাকাবাসী ওই ব্যক্তির বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। পরে ছেলে বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করে।

মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, গত বুধবার সকালে কাজে বের হন অভিযুক্ত ব্যক্তির নির্মাণশ্রমিক ছেলে। সকাল ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তি ছেলের বউকে নিজের ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী কোনোমতে পালিয়ে বাবার বাড়ি চলে যান। গতকাল ছেলে শ্বশুরবাড়ি যান স্ত্রীকে নিয়ে আসতে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ১ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

এ সময় তিনি স্ত্রীর কাছ থেকে ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে বাবার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ সময় আশপাশের মানুষ ঘটনা জেনে গিয়ে বাড়ি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ সেই বাড়িতে হাজির হয়।

এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই ব্যক্তি জানিয়েছেন যে, তাঁর ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাঁকে ঘরে ডেকেছিলেন। কথা বলার একপর্যায়ে তাঁর হাত ধরেছিলেন। ধর্ষণের চেষ্টা করেননি বলে তিনি দাবি করেছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দশ লক্ষ টাকার ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

ওসি আরও বলেন, তাঁর ছেলের স্ত্রীর দাবি যে, তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে। ছেলেও বাবার বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST