৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দশ লক্ষ টাকার ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে আঘাত করে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ অনিক ইসলাম (২৬), রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল টার্মিনাল রোড এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম গতকাল ৭ জুন সন্ধ্যা ৬ টায় বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় মোট তিনজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল সকালে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় ব্যবসায়ী বিপুল ঘোষের ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক ১৩ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় দুইজন মোটরসাইকেল আরোহী তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা রাস্তায় পড়ে গেলেও ছিনতাইকারীরা ১০ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা রুজু হয়।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST