৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

প্রেমটা লুকিয়েই করছেন পরীমণি ও শেখ সাদী

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণির জীবনে আবারও বসন্তের ছোঁয়া লেগেছে। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের দীর্ঘদিন পর আবারও নতুন করে প্রেমে মজেছেন তিনি।

যদিও প্রেম বিয়ে নিয়ে বরাবরই অকপটে ছিলেন পরী। কখনোই কোনো লুকোছাপা করেননি। তবে এবার যেন কিছুটা সাবধানী এই অভিনেত্রী। প্রেমে পড়লেও প্রেমিককে সামনে আনতে বড্ড অনীহা তার।

তবুও আকার ইঙ্গিতে নানাভাবেই নিজের প্রিয় মানুষকে নিয়ে কথা বলছেন পরী। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসেও দিচ্ছেন ভালোবাসার বার্তা। সেসব দেখেই নেটিজেনরাও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রীর প্রেমিকের খোঁজে।

পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে যখন আবারও আলোচনার সৃষ্টি, তখনই একটি নাম বারবার উঠে এসেছে। তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। বর্তমানে এই গায়কের সঙ্গেই নাকি লুকিয়ে প্রেম করছেন অভিনেত্রী।

সাদীর সঙ্গে পরীমণিকে জড়িয়ে আলোচনার শুরু মূলত নায়িকার একটি মামলায় জামিনদার হওয়াকে কেন্দ্র করে। আদালতেও পরীকে আগলে রাখতে দেখা যায় এই গায়ককে।

এরপর বিভিন্ন সময় ফেসবুকে একে অন্যেকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছেন। শুধু তাই নয়, গত মঙ্গলবার (৫ মার্চ) রাতে প্রিয় মানুষের বুকে মাথা রাখা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল হাতটাই দেখা গেছে। তবুও ভক্তদের চোখ থেকে আড়াল করতে পারেননি।

আরও পড়ুনঃ   বাংলাদেশ নিয়ে ভুল বার্তা গেছে, ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে

শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমনি যার বুকে মাথা রেখেছেন, সেই মানুষটির হাতঘড়ির মিল খুঁজে বের করেছেন ভক্তরা। বিষয়টি বুঝতেই পেরেই দ্রুত ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন অভিনেত্রী।

ততক্ষণে অনেক দেরি করে ফেলেছেন তিনি। সকলেই বুঝে যান, পরীর জীবনে নতুন সেই পুরুষটির নাম শেখ সাদী। যার সঙ্গেই তার প্রেমের গুঞ্জন বিগত দুই-এক মাসে চারিদিকে ডালপালা মেলেছে। এই ছবির পর যেন সেই গুঞ্জন পুরোপুরি স্পষ্ট হয়ে গেল।

এই দুই তারকার ঘনিষ্ঠজনেরাও বলছেন, বর্তমানে পরীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ শেখ সাদী। দুজনেই একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। একে অপরের পাশে থাকছেন। তবে প্রকাশ্যে এখনই তাদের সম্পর্ক নিয়ে কিছু বলতে চাইছেন না।

পরীমণির সঙ্গে প্রেম করছেন কি না, এ বিষয়ে জানতে ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয় শেখ সাদীর সঙ্গে। এই গায়ক বর্তমানে অসুস্থবোধ করছেন দাবি করে ব্যক্তিগত জীবন প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি নন বলে ফোনটি কেটে দেন।

অন্যদিকে সাদীকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি বলেছেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতো! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’

আরও পড়ুনঃ   ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন শ্রীলেখা

অভিনেত্রী আরও বলেন, ‘একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’। গানটি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন।

পরীমণির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমণি লিখেছেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব।’

এরপর পরীমণির সেই পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন সাদী। সেই মন্তব্যের জবাবে পরীমণি বলেন, ‘লাল লাগবে আমার।’ মানে, সাদা লাভ ইমোজির পরিবর্তে লাল রঙেরটাই ব্যবহার করতে বলে তিনি।

পরী-সাদীর এই খুনসুটি দেখে ভক্তদেরও এখন বুঝতে বাকি নেই, দুই তারকার সম্পর্কের রসায়নটা এখন কেমন চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST