৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় ঈদ শুভেচ্ছা বিনিময় মুসলিমদের

অনলাইন ডেস্ক : শেষ হয়ে আসছে রমজান, দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। আজ মঙ্গলবার রাত পোহালেই বুধবার ঈদ উদযাপন শুরু হবে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়ায়সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে।

অন্যদিকে চাঁদের আবর্তন গতি ও অবস্থানজনিত কারণে বাংলাদেশ, ভারতসহ অন্যান্য অনেক দেশে ঈদুল ফিতর উদযাপন হবে বুধবারের পরের দিন বৃহস্পতিবারে।

পৃথিবীতে বর্তমানে ইসলাম ধর্মাবলম্বীদের মোট সংখ্যা ১৯০ কোটি, শতকরা হিসেবে যা বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশ। সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম বসবাস করেন ইন্দোনেশিয়ায় (২৪ কোটি)। তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান (২২ কোটি ৫০ লাখ), ভারত (২১ কোটি ১০ লাখ), বাংলাদেশ (১৫ কোটি ৫০ লাখ) এবং নাইজেরিয়া (১১ কোটি ১০ লাখ)।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে গ্রেপ্তার ১৭৮ গুপ্তচর

ইসলাম ধর্মাবলম্বীদের দুই ঈদের মধ্যে প্রথমটির নাম ঈদুল ফিতর। আরবি চান্দ্র বর্ষপঞ্জির ৯ম মাস রমজানে ১ মাস উপবাস এবং ধর্মীয় আচার পালন শেষে এই ঈদের মধ্যে দিয়ে ফের স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করেন মুসলিমরা। দশম মাস শাওয়ালের প্রথম চাঁদ উদয়ের পর থেকেই প্রকৃত অর্থে শুরু হয়ে যায় ঈদুল ফিতর উদযাপন।

আরও পড়ুনঃ   বোমা হামলায় ইরানের ৪৩ সেনা নিহত

তবে ঈদের সময়ের তারতম্য ঘটলেও বিভিন্ন দেশ-ভাষা ও সংস্কৃতির মুসলিমদের পরস্পরের মধ্যে নিজ নিজ ভাষায় শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে কোনো বাধা বা তারতম্য ঘটছে না। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নানা দেশের ইসলাম ধর্মাবলম্বীরা মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বিভিন্ন ভাষার এসব শুভেচ্ছাবার্তার পোস্ট সংক্ষিপ্ত ভিডিও আকারে প্রকাশ করেছে। বাংলা, আরবি, অসমিয়া, হিন্দি, উর্দু, ফারসি, ফরাসি, তুর্কিসহ মোট ১৩টি ভাষার শুভেচ্ছাবার্তার সংকলনে তৈরি হয়েছে ভিডিওটি।

প্রতিটি শুভেচ্ছাবার্তায় বলা হয়েছে ‘ঈদ মুবারক’ অথবা ‘ঈদ সাইদ’ (হ্যাপি ঈদ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST