২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

২ ফিলিস্তিনি শিশুকে পেছন থেকে গুলি করে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সামরিক যানের ভেতর থেকে ওই দুই শিশুর পিঠ লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়।

এর মধ্যে এক শিশুকে তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করে ইসরায়েলি সেনারা। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে পেছন থেকে পিঠে গুলি করে হত্যা করেছে। নিহত শিশুদের একজন হচ্ছে আইমান নাসের আল-হাইমুনি। ১২ বছর বয়সী এই শিশু হেবরনে নিহত হন এবং ১৩ বছর বয়সী রিমাস আল-আমোরি জেনিন গভর্নরেটে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা বার্তাসংস্থা নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ   তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী আল-হাইমুনির ওপর এমন সময়ে গুলি চালায় তিনি হেবরনের দক্ষিণে আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিলেন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

অন্যদিকে আল-আমোরিকে পেটে গুলি করা হয় এবং তাকে জেনিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল – প্যালেস্টাইন (ডিসিআইপি) জানিয়েছে, শুক্রবার বিকেলে জেনিন এলাকায় নিজের পরিবারের বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

ডিসিআইপি জানিয়েছে, আল-আমোরি কাছ থেকে আনুমানিক ৫০ মিটার দূরে অবস্থানরত সাঁজোয়া যানে থাকা একজন ইসরায়েলি সৈনিক তাকে উদ্দেশ্য অন্তত পাঁচটি গুলি ছুড়েছিলেন এবং এসব গুলি পেছন থেকে পিঠে আঘাত করে।

আরও পড়ুনঃ   ‘ফাঁদে’ পড়েছেন নেতানিয়াহু

ডিসিআইপি-এর আয়েদ আবু ইকতাইশ বলেছেন, “আয়মান এবং রিমাস উভয়কেই হঠাৎ করে এবং পেছনের দিকে কোনো সতর্কতা ছাড়াই সাঁজোয়া যানের ভেতরে নিরাপদে অবস্থানরত ইসরায়েলি সৈন্যরা মারাত্মক শক্তি দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইসরায়েলি বাহিনীর কাছে ফিলিস্তিনি শিশুদের জীবনের প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই নেই এবং পদ্ধতিগত দায়মুক্তির অর্থ হচ্ছে- তারা কোনও ধরনের পরিণতির সম্মুখীন হবে না।”

ইসরায়েলি সামরিক বাহিনী নাবলুস, তুলকারেম, জেনিনে রাতের আঁধারেসহ বেশ কয়েক সপ্তাহ ধরে অধিকৃত পশ্চিম তীরে বড় আকারের অভিযান চালাচ্ছে এবং এর মধ্যেই বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST