২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নদীর পাড়ে বেনারসি-আলতায় নজর কাড়লেন জয়া

অনলাইন ডেস্ক : দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তার রূপেও মুগ্ধ অনুরাগীরা। ওয়েস্টার্ন থেকে শুরু করে ট্র্যাডিশনাল শাড়ি, নিত্য নতুন ফ্যাশন সেন্সে আবেদনময়ী হয়ে ধরা দেন জয়া আহসান; একইসঙ্গে এতে ছড়িয়ে পড়ে উষ্ণতাও।

দেশের তুলনায় এখন ভারতেই বেশি আনাগোনা জয়া আহসানের। সম্প্রতি ওপার বাংলার প্রসেনজিত দাস রিশভের স্টাইলিংয়ে নিজেকে ধরা দেন তিনি। বেনারসিতে জয়ার সেই অনবদ্য লুকই এখন ভেসে বেড়াচ্ছে নিউজফিডে, যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

প্রায় যেকোনো পোশাকেই মানানসই জয়া আহসান। দিন কয়েক আগে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসির চমৎকার এক কম্বিনেশনে ধরা দেন তিনি। সঙ্গে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ছিল ধূপ-ধোঁয়ার আয়োজন। এরপর বৃহস্পতিবার সকালে স্ক্রলিংয়ে চোখ আটকে যায় জয়ার চার ছবির কোলাজে। সেদিনের ফটোশুটেই আবার দেখা মিলল তাকে, তবে আগের চেয়ে খানিকটা খোলামেলা অবতারে!

আরও পড়ুনঃ   বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই : জেফার

চার ছবির কোলাজে মোট ১১ টি ছবি এদিন পোস্ট করেন জয়া। তাতে দেখা যায়, একটি নদীর পাড়ে অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন, নদীর পানিতেও ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।’

আরও পড়ুনঃ   বাংলাদেশে এসে অভিনেতাকে কষিয়ে চড় মারেন নোরা ফাতেহি

জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মন্তব্য এমন- ‘দিন যতো যাচ্ছে, বয়স কমছে জয়ার।’ আরেকজন লিখেছেন, ‘শুভ সকাল ১৩ বছরের যুবতী আপা’, আরেকজনের মন্তব্য, ‘সেই ছোটবেলা থেকে দেখছি, একইরকমের আছেন জয়া আহসান।’

নেদারল্যান্ডের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘পুতুল নাচের ইতিকথা’। সম্প্রতি সেখানে যোগ দিয়েছিলেন তিনি। জানা গেছে, অনেক দর্শক ছবিটি দেখেছেন, পছন্দ করেছেন। যার ফলে সেখান থেকে প্রশংসা পাচ্ছেন জয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১০

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১১

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১২

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৩

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৪

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১৬

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৮

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৯

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST