১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

৭ মাসের শিশুকে ধর্ষণ, ৪১ দিনের মাথায় দোষীকে ফাঁসির সাজা দিল আদালত

অনলাইন ডেস্ক :  কলকাতার বড়তলা থানা এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ ধর্ষণকাণ্ডে মাত্র ৪১ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে অভিযুক্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

সাত মাসের এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত রাজীব ঘোষালকে সোমবার আদালত দোষী সাব্যস্ত করে এবং মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করে।

বিচারক এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ হিসেবে চিহ্নিত করে দোষীকে সর্বোচ্চ শাস্তি দেন।

২০২৩ সালের ডিসেম্বর মাসে বড়তলা থানা এলাকার ফুটপাতে শুয়ে কাঁদছিল সাত মাসের এক শিশু। তার গোপনাঙ্গে একাধিক ক্ষত ছিল। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

আরও পড়ুনঃ   মিজোরামে অস্ত্রের বিশাল চালান জব্দ, ইউপিডিএফের সংশ্লিষ্টতার দাবি

তদন্তে জানা যায়, ওই দিনই শিশুটির বাবা-মা থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছিলেন। তাদের ফুটপাতের বাসস্থান থেকে মাত্র ১০০ মিটার দূরে শিশুটিকে ভয়ংকর অবস্থায় পাওয়া যায়।

তদন্তে নেমে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইনের (পকসো) ৬ নম্বর ধারায় মামলা দায়ের করে। রাস্তার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত রাজীব ঘোষালকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে গ্রেপ্তার করা হয়। তদন্তে গেট প্যাটার্ন মেথড ও রাইট ব্লকার সিস্টেম ব্যবহার করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণের তথ্য সংগ্রহ করে।

আরও পড়ুনঃ   ক্ষুধার কাছে হার, গাজায় নিভে গেল আরও ৬ প্রাণ

মাত্র ২৬ দিনের মাথায় পুলিশ চার্জশিট পেশ করে। এরপর দ্রুত বিচার পর্ব শেষ হয় এবং ৪১ দিনের মধ্যেই ব্যাঙ্কশাল আদালত দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। বিচারক এই নৃশংস ঘটনাকে সমাজের জন্য ভয়াবহ বার্তা বলে উল্লেখ করেন এবং অপরাধীর বিরুদ্ধে কঠোরতম শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১০

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১১

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১২

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৩

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৪

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৫

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৮

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST