১৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘ফেসবুকে ঢুকলেই দেখি তাহসানের বউ ভাত খাচ্ছে’

অনলাইন ডেস্ক : চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসার রং।

তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। বর্তমানে নিউইয়র্কের বাসিন্দা। এই দম্পতি নতুন সংসার জীবনের জন্য যেমন শুভকামনায় ভেসেছেন, তেমনই ট্রোলের শিকারও হয়েছেন।

এবার সেই আলোচনায় যোগ দিলেন নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন? রোববার (১৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন, ‘কী মুশকিল। ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হাঁ করে ভাত খাচ্ছে। মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে। ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই…।’

আরও পড়ুনঃ   ‘স্বামীর তৃতীয় বিয়ে হলেও কি, আমার তো সমস্যা নেই’

তসলিমা এরপর লিখেছেন, ‘এতো ভাত খেলে আমার ওজন ২০০ কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না। কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে, সেটার জন্য কী করতে পারি, পরামর্শ চাই!’

তসলিমার সেই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, তাদের ক্ষেত্রেও চিত্রটা একই। ফেসবুকে নিউজফিডে ঘুরে বেড়াচ্ছে তাহসান-রোজাকে নিয়ে বিভিন্ন ছবি, ভিডিও ক্লিপ কিংবা স্ট্যাটাস।

বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ পড়াশুনা করেছেন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি নিয়ে লেখাপড়া শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে শুরু করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’।

রোজাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তাহসান খান জানান, তার সঙ্গে রোজার বেশ কয়েক বছর আগে প্রথম দেখা হয়। সেখান থেকেই দুজনের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু গত বছর তারা সিদ্ধান্ত নেন বিয়ের।

আরও পড়ুনঃ   ৫ বছর পর দেশে ফিরলেন শাবানা

৪৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রোলের মুখে পড়েছেন তাহসান। যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি। ২০০৬ সালের ৭ অগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন। ২০১৩ সালের ৩০ জুলাই কন্যা সন্তান আইরার জন্ম দেন মিথিলা।

আইরার জন্মের চার বছর পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাহসান। তাহসানকে ডিভোর্সের পর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। সেই সময় অনেক আঙুল উঠেছিল মিথিলার দিকেও। তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এই দম্পতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১০

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১১

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১২

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১৩

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৪

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৫

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৬

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৭

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৮

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৯

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

২০

Design & Developed by: BD IT HOST