১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন তার ভাই

অনলাইন ডেস্ক : শত চেষ্টা করেও প্রাক্তন নীল ছবির তারকা সানি লিওন অতীতের ছাপ নিজের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারেননি। বলিউডে পা রাখার পর থেকে নিজেকে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও, এখনও অনেক পরিচালক ও প্রযোজকের মনে তার অন্ধকার দুনিয়ার অধ্যায়ই বারবার ভেসে ওঠে।

অথচ সানির ইচ্ছা ছিল, সেই অধ্যায়কে পেছনে ফেলে শুধুমাত্র অভিনয়ের জগতে নিজের পরিচয় গড়ে তোলা।

সানি লিওন হলেন প্রথম ভারতীয় নারী, যিনি প্লেবয় ম্যাগাজিনের কভারে শোভা বাড়িয়েছিলেন। এই সাহসী সিদ্ধান্ত তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিলেও, ব্যক্তিগত জীবনে এনে দেয় নানা জটিলতা।

আরও পড়ুনঃ   মেয়েকে কখনো একা ছাড়ব না : আলিয়া ভাট

সানির কথায়, সেই সময়ের অভিজ্ঞতা সহজ ছিল না— এমনকি মা-বাবার কাছেও ছোট হতে হয়েছিল। পারিবারিক টানাপোড়েনে একটা সময় তাকে বাবার বাড়িও ছাড়তে হয়েছিল।

তবে সানি লিওনের জীবনের গল্পের একটি মজার দিকও আছে। তার তৈরি তথ্যচিত্রে অভিনেত্রী জানান, যদিও মা-বাবা তার পেশা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে ভাই কিন্তু সেই সময়টা বেশ কাজে লাগিয়েছিলেন।

সানির জনপ্রিয়তা থেকে লাভের সুযোগ হাতছাড়া করেননি তিনি। ভাইয়ের বন্ধুরা যখন সানির অটোগ্রাফ চেয়ে ভিড় করত, তখন সানির ভাই সেগুলো মোটা টাকায় বিক্রি করে পকেট মানি জোগাড় করতেন।

আরও পড়ুনঃ   পূজায় অপু বিশ্বাসের মন খারাপ

কানাডার অন্টারিওতে বড় হয়েছেন সানি লিওন। যদিও তিনি একজন পাঞ্জাবি পরিবারের মেয়ে। তার আসল নাম করণজিৎ কৌর বোহরা। কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকত্ব রয়েছে এই অভিনেত্রীর।

বিগ বস শোয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সানি। এরপর পূজা ভাটের জিসম ২ সিনেমার হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন। পরবর্তীতে শুটআউট অ্যাট ওয়াডালা, রাগিণী এমএমএস ২, হেট স্টোরি ২, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১০

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১১

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১২

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৩

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৪

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৫

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৬

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৭

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৮

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৯

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST