৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুঃসংবাদ অস্ট্রেলিয়া ক্রিকেটে। পিঠের ইনজুরির কারণে আসন্ন টুর্নামেন্টটি থেকে ছিটকে গেছেন অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। আজ (শুক্রবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না মার্শের। বাজে ফর্মের কারণে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দলে জায়গা হারিয়েছিলেন। এ ছাড়া পুরো মৌসুম জুড়েই চোটে ভুগছিলেন। সর্বশেষ বিগ ব্যাশে একটি ম্যাচ খেলে বিশ্রামে ছিলেন। চোট সত্ত্বেও তাকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আসন্ন প্রতিযোগিতায় খেলা হচ্ছে না তার।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘পিঠের নিচের দিকের ব্যথা ও শারীরিক ত্রুটির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। পুনর্বাসন পরিকল্পনা মতো না হওয়ার কারণে জাতীয় নির্বাচক প্যানেল এবং অস্ট্রেলিয়ার পুরুষ দল মার্শকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে।’

আরও পড়ুনঃ   যাত্রাবাড়ীতে দুই মামলায় হাসিনার সঙ্গে জিএম কাদেরও আসামি

শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, এই মৌসুমের পুরো সময়েই মার্শের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামী আইপিএলে মার্শের খেলা অনিশ্চিয়তার মুখে পড়েছে। গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলাম থেকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে মার্শকে দলে নিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলে চোট সমস্যা যেন বড় দুশ্চিন্তা বয়ে এনেছে। মার্শের পাশাপাশি খেলা নিয়ে অনিশ্চয়তা আছে অধিনায়ক প্যাট কামিন্সেরও। গোড়ালির চোটে ভুগছেন তিনি। চলমান শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলেও নেই তিনি। যদিও ইনজুরির পাশাপাশি এই মুহূর্তে পিতৃত্বকালীন ছুটিও চলছে তার। আবার মাংসপেশির সমস্যায় মাঠের বাইরে আছেন জশ হ্যাজেলউডও। সব মিলিয়ে বেশ বেকায়দায় ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুনঃ   শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

এদিকে, মার্শ ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজ ব্যর্থ ছিলেন তিনি। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো কারণে স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে দলগুলোর।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST