৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মাস্ক

অনলাইন ডেস্ক : বাকস্বাধীনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের মন্ত্রী ইলন মাস্ক। নোবেল কমিটি ইতোমধ্যে এ তথ্য নিশ্চিত করে মাস্ককে ইমেইলও প্রদান করেছে।

স্লোভেনিয়ার রাজনীতিনিবিদ এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইউ) পার্লামেন্ট সদস্য ব্র্যাঙ্কো গ্রিমস বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি। বার্তায় নোবেল কমিটির ইমেইলও সংযুক্ত করেছেন গ্রিমস।

এক্সবার্তায় গ্রিমস বলেন, “বাক স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার এবং ইলন মাস্ক দীর্ঘদিন ধরে এ অধিকারের বিস্তার ও সুরক্ষায় কাজ করছেন। নোবেল শান্তি পুরস্কারের জন্য তার টিম নরওয়ের নোবেল কমিটি বরাবর পিটিশন জমা দিয়েছিল এবং নোবেল কমিটি তাতে সায় দিয়ে মাস্ককে ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

আরও পড়ুনঃ   পাকিস্তান-ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে বলল জাতিসংঘ

বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা এবং নভোযান ও মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্সের স্বত্ত্বাধিকারী ইলন মাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেরও মালিক, যেটি একসময় টুইটার নামে পরিচিত ছিল। ২০২৩ সালে টুইটারের মালিকানা কিনে নেন তিনি।

গত ডিসেম্বরে গ্রিমস ব্রাসেলসে এক অনুষ্ঠানে বলেছিলেন যে ‘বাক স্বাধীনতা’র বিস্তার ও সুরক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার মাস্কের প্রাপ্য। তিনি বলেছিলেন, “মাস্ক যেন আগামী বছর শান্তিতে নোবেল জয় করতে পারেন, সেজন্য নোবেল কমিটির কাছে আমি প্রস্তাব পাঠাব।”

আরও পড়ুনঃ   ১২১ বছর পর পৌঁছাল পোস্টকার্ড, মিললেন পরিবারের সদস্যরা

গ্রিমসের এ মন্তব্যের এক মাসের মধ্যেই মাস্ককে মনোনয়ন দিলো নরওয়ের নোবেল কমিটি।

প্রসঙ্গত, পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি— এই ৫ ক্ষেত্রে অনন্য ভুমিকা রাখার জন্য প্রতি বছর প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার নোবেল। শান্তিতে নোবেল প্রদান করে নরওয়ের নোবেল কমিটি এবং বাকি ৫ ক্ষেত্রে নোবেল দেয় সুইডেনের সুইডিশ রয়েল অ্যাকাডেমি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST