২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কারিনাকে ‘মাতাল’ বলে সমালোচনা, জবাব দিলেন টুইঙ্কল

অনলাইন ডেস্ক : একরকম ঝড় বয়ে গেল বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার পরিবারের ওপর। গত ১৫ জানুয়ারি গভীর রাতে তার বাড়িতে এক দুষ্কৃতীর হামলায় জখম হন সাইফ। পরদিন সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় নায়ককে। পাঁচদিন চিকিৎসার পর বাড়ি ফিরেছেন তিনি।

পুলিশকে দেওয়া বক্তব্যে নায়ক জানিয়েছেন, সে রাতে তিনি এবং তার স্ত্রী কারিনা কাপুর ছিলেন শোয়ার ঘরে। হঠাৎই ছোট ছেলের কান্নার শব্দ পান। কিন্তু সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে নানা কথা চলছে গত সপ্তাহ ধরে। এরইমধ্যে সমালোচকরা বলতে থাকেন, সে রাতে নাকি মদ্যপ ছিলেন কারিনা; যে কারণে সাইফকে সাহায্য করতে পারেনিনি তিনি!

আরও পড়ুনঃ   শোকে পাথর রুক্মিণী, দ্রুত ফিরলেন কলকাতায়

জানা গেছে, ঘটনার আগের রাতে নিজের বান্ধবীদের সঙ্গে হাউজ পার্টি করছিলেন কারিনা। সেখানে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর। সোনম কাপুর ও রিয়া কাপুর। পার্টি হয়েছিল সোনমের বোন রিয়ার বাড়িতে। সে রাতে পার্টির বেশ কিছু ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন কারিনা-কারিশমা দুজনেই। বাড়ি ফিরতে না ফিরতেই মধ্যরাতে অঘটন। অনেকেরই ধারণা সে রাতে মদ্যপ ছিলেন কারিনা। আর সে কারণে স্বামীকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। বরং তার বড় ছেলে, আট বছরের তৈমুর নিয়ে যায় বাবাকে। কেউ কেউ আবার বলছেন, ঘটনার সময় নাকি বাড়িতেই ছিলেন না কারিনা।

এবার কারিনার প্রসঙ্গে সমালোচকদের একহাত নিলেন বলিউড অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক টুইঙ্কল খান্না। তিনি বলেন,‘দিন কয়েক আগে সাইফ আলি খানের ওপর হামলা চালানো হয়। এরপর অনেকেই এখন আরও বেশি করে সচেতন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই অপরাধীকে গ্রেপ্তার করেছে। তবে সাইফ যখন হাসপাতালে, তখন হাস্যকর কিছু গুজব ছড়িয়ে পড়ে হামলার সময়- তার স্ত্রী নাকি বাড়িতে ছিলেন না। তিনি এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে স্বামী সাহায্য করার পরিস্থিতিতে ছিলেন না। যেহেতু কোনো প্রমাণ নেই, তাই এই ভিত্তিহীন কথা থামানো যায়নি। আসলে স্ত্রীর ওপর দোষ চাপিয়ে লোকে আনন্দ পায়।’

আরও পড়ুনঃ   সেই অটোচালকের হাতে কত টাকা তুলে দিলেন সাইফ আলি খান

তার মতে স্বামীদের যে কোনো বিষয়ে দোষ দেওয়া হয় স্ত্রীকে। একমাত্র দোষারোপ করার সময় স্ত্রীদের ১ নম্বরে রাখা হয় বলেই মনে করেন টুইঙ্কল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST