১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

‘কিসের এতো আন্দোলন, সুখে থাকতে ভূতে কিলায়’-শিরিন শিলা

অনলাইন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তাল সারাদেশ তখন শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, ‘কিসের এতো আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়।’

শিলার এমন স্ট্যাটাসে রীতিমতো হতবাক হয়েছেন নেটিজেনরা। মাহফুজুর রহমান নামে একজন প্রশ্ন ছুঁড়ে নায়িকাকে জিজ্ঞেস করেন, মাথা ঠিক আছে?

জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আন্দোলন করে নিজের জীবন হারানোর কোনো মানে হয় না। সবার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। নিজের পরিবারের কথা ভাবা উচিত।’

আরও পড়ুনঃ   ‘আপনাদের ভালোবাসা চাই’

এরপরই কমেন্টবক্সে নায়িকার স্ট্যাটাসের কড়া প্রতিবাদ জানান নেটিজেনরা। বাধ্য হয়ে পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দেন শিরিন শিলা। তবুও থামানো যায়নি ভক্তদের আক্রমণ।

বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে শিরিন শিলার এই স্ট্যাটাস। যেখানে একজন নায়িকার এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন শিক্ষার্থীরা ও আন্দোলনকারীরা। তাকে ক্ষমা চাইতেও বলেছেন অনেকে।

প্রসঙ্গত, সিনেমায় না থাকলেও ব্যক্তিজীবনের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বরাবরই আলোচিত শিরিন শিলা। গত বছর এক প্রতিবন্ধী ছেলে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে আলোচনায় আসেন তিনি। এছাড়াও আরও বিভিন্ন বিতর্কিত বিষয়ে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন।

আরও পড়ুনঃ   লিভ-ইন থাকাকালীন বিবাহ বহির্ভূত সম্পর্ক, লারা দত্তের রঙিন জীবন

নায়িকা হিসেবে পরিচিতি থাকলেও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি শিরিন শিলা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা। এতে শিলার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগরসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST