১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভিসার নামে অর্থ হাতাচ্ছে ‘রহমান লাইফ সলুশন’ নামক প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ভিসা করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে ‘রহমান লাইফ সলুশন’ নামক প্রতিষ্ঠানের মালিক প্রতারক দম্পতি। না বুঝে তাদের ফাঁদে পরে অর্থ খোয়ানোসহ হয়রানির শিকার হচ্ছেন অনেকেই। এই দম্পতি ভারতীয় ভিসা অনলাইনে আবেদন ও ভিসা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার দোকান খুলে বসেছে খোদ ভিসা আবেদন জমা দেওয়ার অফিসের গেটেই।

রাজশাহী মহানগরীর বর্ণালী মোড়ে মরিয়ম টাওয়ারে ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার কার্যালয়। তার গেটেই রয়েছে একটি ঘর। সেখানে লেখা রয়েছে ‘রহমান লাইফ সলুশন’। ভিতরে রয়েছে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি টেবিল ও তিনটি চেয়ার। সেখানে বসে আখতারি সুলতানা জলি ও তার স্বামী আবু সাঈদ রহমান। তাদের অফিসের ভিজিটিং কার্ডে লেখা রয়েছে ‘রহমান লাইফ সলুশন’। আর এই প্রতিষ্টানের চেয়াম্যান উল্লেখ করা হয়েছে আখতারি সুলতানা জলিকে। মুলতঃ ভিসা প্রার্থীদের আবেদন করে দেওয়ার জন্য এ কার্যালয় তৈরী করেছে তারা।

স্থানীয়রা জানায়, আখতারি সুলতানা জলি ভারতীয় ভিসা আবেদন অফিসে চাকরি করতেন। ভিসা প্রার্থীদের নিকট হতে ঘুষ নেওয়ার অভিযোগে চাকরি হারিয়েছে। পরে স্বামী-স্ত্রী মিলে ভিসা অফিসের অফিস গেছে খুলে বসেছে প্রতারণার ফাঁদ।

আরও পড়ুনঃ   মানুষের পাশে দাঁড়াতে এবার রাজনীতিতে আসছেন খাজা?

সোমবার দুপুর ১২টার দিকে সরজমিনে গিয়ে দেখা গেছে, এই দম্পতির ফাঁদে পরে হয়রারিন শিকার হওয়া দুই ভূক্তভোগী গোদাগাড়ী উপজেলার আব্দুল খালেক ও এরশাদ আলী তাদের ঘরের সামনে হই চৈই করছে। তাদের অভিযোগ, তারা ভারতে চিকিৎসা করার জন্য রাজশাহী ভারতীয় ভিসা অফিসে আবেদন করি। এই প্রতারক দম্পতি তাদের মোবাইল নং সংগ্রহ করে ভারতীয় ভিসা করে দেওয়া হবে বলে মোবাইল ফোনে জানাই। তাদের দুইজনের কাছে ২০ হাজার টাকা দাবি করে। কিন্ত চিকিৎসা নেওয়া জরুরী বলে তারা ১৫ হাজার টাকা দফারফা করে। প্রাথমিক অবস্থায় তারা দুই হাজার টাকা বিকাশে নেয়। পরে বিভিন্ন কাগজপত্র নিয়ে ডাকলে নগদ ১৩ হাজার টাকা নেয়।

 

সোমবার তারা ভিসার অফিসে আসলে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয় এবং জানিয়ে দেয় ভিসা হবে না। এ সময় তাদের কাছে টাকা ফেরত চাইলে তাদের সাথে অসালিন আচরণ করে ওই দম্পতি। এর পর তারা বুঝতে পারে প্রতারণার শিকার হয়েছেন। এ সময় টাকা ফেরতের জন্য চাপ দিলে আব্দুর রহমান অফিস থেকে বের হয়ে চলে যায়।

আরও পড়ুনঃ   দুই মাঠেই হবে আইপিএলের সবগুলো ম্যাচ!

ঘটনাটি গণমাধ্যমকর্মীরা জানতে পেরে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত তাদের অফিস ছেড়ে প্রতারক দম্পতি চলে যেতে থাকে। এসময় প্রতারক আব্দুর রহমানের সাথে সাংবাদিকরা কথা বলতে গেলে দাম্ভিকতা দেখিয়ে বলে আপনারা কে। আপনাদের সাথে কোন কথা নাই, আইন আছে? পুলিশ ডাকেন। এর পর সেখান থেকে তিনি দ্রুত সটকে পড়েন।

পরে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠান বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ। এছাড়াও মুঠোফোনে ভূক্তভোগীদের কথা শোনেন ওসি। বিষয়টি শোনের বোয়ালিয়া থানার এসআই হেদায়েত আলীও। তিনি প্রতারক দম্পতির অফিসের কর্মচারী রায়হানের সাথে কথা বলে তাদের তার ঠিকানা জানতে চাইলে দিতে পারেনি।

বোয়ালিয়া মডেল থানার এসআই হেদায়েত আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ভূক্তভোগীদের কথা শুনেছি। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগটি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১২

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৩

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৪

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৬

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

১৮

১৯

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST