১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল একাত্তর ও চব্বিশের তরুণরা : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরী। ২৪ এ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন , সাম্য হলো একটি আদর্শ । সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল একাত্তর ও চব্বিশের তরুণরা। সাম্যের সমাজ এবং গণতন্ত্রকে একটি কাঠামোর মধ্যে আনতে হলে জুলাই আত্মদানে তরুণদের কথা বার বার আমাদের স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে।

তিনি আজ ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।

আরও পড়ুনঃ   পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী রাজশাহী আসছেন বৃহস্পতিবার

মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনা ও আক্তারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. কর্নেল (অব.) কামাল আকবর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. হেলাল উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।

শহীদ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহীদ তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান।

উপদেষ্টা শহীদ সন্তানদের স্মৃতি স্মরণ করে বলেন , তোমরা বেঁচে থাকবে কোটি প্রাণে। আগামীর দেশ গঠন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও সকল অসঙ্গতি দূর করতে সাংবাদিক, রাজনৈতিক দল, তরুণ জনগোষ্ঠীসহ সকলের সহযোগিতা লাগবে।

আরও পড়ুনঃ   Chasing Shadows

তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক-বাহক হবেন সাংবাদিকরা। যারা জাতির বিবেক তারাই হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর। তাদের লেখনীর মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তাই শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায় সেদিকে নজর রাখার তাগিদ দেন।

অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১০

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১১

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১২

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৩

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৪

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৫

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৬

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৯

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST