৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তাহসান আমার কাছে বিশ্বাস ও সম্মান চেয়েছে : রোজা

অনলাইন ডেস্ক : অবশেষে স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করলেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন রোজা।

যেখানে দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে। তাহসানের পরনে ছিল মিষ্টি গোলাপি রঙের শেরওয়ানি, অন্যদিকে একই রঙের শাড়িতে মোহমীয় সাজে ধরা দিয়েছেন রোজা।

ছবিগুলো প্রকাশ করে তাহসানের স্ত্রী লিখেছেন, আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একটি ঘর দিয়েছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ   কলকাতার সিনেমা থেকে বাদ পড়লেন ফেরদৌস

বিষয়টি নিশ্চিত করেছেন রোজা আহমেদের চাচা মনা আহমেদ। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। জামাতা তাহসান খান ও রোজার পূর্ব পরিচয় ছিল কিনা জানি না, তবে দুই পরিবারের উপস্থিতিতেই তাদের বিয়ে হয়েছে।

মনা আহমেদ জানান, ২০২২ সালে মা ও ছোট ভাইকে নিয়ে নিউইয়র্কে পারি জমান রোজা। সেখানে নিজের প্রতিষ্ঠিত রোজাস ব্রাইডাল মেকওভার নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তাহসানের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ায় ডিসেম্বরে দেশে আসেন এবং পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে বিয়ে হয়।

আরও পড়ুনঃ   লন্ডনে বিদেশি অভিনেতাদের নিয়ে প্রিয়াঙ্কা-নিকের দীপাবলি

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তাও।

এদিকে, শনিবার সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রী রোজার হাতে হাত রেখে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তাহসান।

সেই ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST