১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

কলকাতার সিনেমা থেকে বাদ পড়লেন ফেরদৌস

অনলাইন ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদের। সাত মাসের মাথায় হারিয়েছেন সংসদ সদস্য পদ। এর পর থেকে আওয়ামী লীগের অন্য এমপিদের মতো ফেরদৌসেরও কোনো খোঁজ মিলছে না। এবার জানা গেল, ছাত্র আন্দোলনে নীরব থাকায় টালিউডের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি।

অর্কদীপ মল্লিকা নাথের ‘মীর জাফর চ্যাপ্টার টু’ সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। গতকাল সিনেমার প্রযোজক রানা সরকার জানালেন, এ সিনেমায় আর থাকছেন না ফেরদৌস। রানা সরকার বলেন, ‘সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে, আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না, যাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সে হিসেবেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না। এ ছাড়া তিনি কিছুদিন ধরে রেসপন্স করছিলেন না। গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করার পরেও তাঁর কাছ থেকে সাড়া পাইনি।’

আরও পড়ুনঃ   মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত : শ্রাবন্তী

গত বছরের শুরুর দিকে অভিনয়শিল্পীদের লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল মীর জাফর চ্যাপ্টার টু সিনেমার। এখনো শুরু হয়নি শুটিং। ফেরদৌসের কারণেই কি এই দেরি? এমন প্রশ্নের জবাবে রানা সরকার বলেন, ‘২০২৩ সালেই সিনেমার শুটিং হওয়ার কথা ছিল, তবে সেটা সম্ভব হয়নি। ফেরদৌসের কারণে নয়, বিভিন্ন কারণে একটু দেরি হচ্ছে। যেহেতু এটার শুটিং হবে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়, তাই সেখানে শুটিং করার ক্ষেত্রে অনুমতির একটা বিষয় আছে।’

মীর জাফর চ্যাপ্টার টু সিনেমার ভবিষ্যৎ নিয়ে এই প্রযোজক বলেন, ‘দুই দেশে মুক্তির পরিকল্পনা থাকায় উভয় দেশের শিল্পীদের নিয়ে কাজটি করতে চেয়েছিলাম। কিন্তু এখনকার যে পরিস্থিতি দেখছি, তাতে আগের শিল্পীদের নিয়ে কাজ করা কঠিন। দুই বাংলায় মুক্তি দেওয়া না গেলে এর সার্থকতা থাকবে না। শুধু পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি দেওয়াটা উচিত হবে না। বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হলেই নির্মাণের পরিকল্পনা করব।’

আরও পড়ুনঃ   পরিবার নিয়ে ঢাকার সব মন্দিরে ঘুরবেন মিম

এ সিনেমায় বাংলাদেশের জিয়াউল রোশানেরও অভিনয়ের কথা আছে। ভবিষ্যতে সিনেমার কাজ শুরু হলে রোশান থাকবেন বলে জানিয়েছেন প্রযোজক রানা। তিনি বলেন, ‘রোশানের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। শুটিং শুরুর আগে তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। সে করতে চাইলে অবশ্যই সিনেমায় থাকবে। সে সময় ফেরদৌস ভাইয়ের রিপ্লেসমেন্ট করা হবে।’ গ্রামের রাজনীতির গল্প নিয়েই লেখা হয়েছে মীর জাফর চ্যাপ্টার টু সিনেমার চিত্রনাট্য। নির্মাতা অর্কদীপ বলেন, ‘আমি মুর্শিদাবাদের ছেলে। ছোট থেকে ওখানে নানা অপরাধ ঘটতে দেখেছি। গ্রামের রাজনীতির চিত্রটা আমার প্রথম সিনেমায় ফুটিয়ে তুলতে চাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST