৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সিরিয়ায় আবার সূর্য উঠছে : প্রেসিডেন্ট এরদোয়ান

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আবার সূর্য উঠছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্ক সিরিয়ায় সরাসরি পা রাখেনি, তারপরও তার দেশ প্রতিবেশী এই দেশটিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, সিরিয়ার পটপরিবর্তন ও চলমান ঘটনাবলীর রূপায়নে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিবেশী এই দেশে আবারও “সূর্য উদিত হচ্ছে” বলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার জানিয়েছেন।

তুরস্কের উত্তরাঞ্চলীয় ওর্দু ​​প্রদেশে একে পার্টির অষ্টম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা করতে গিয়ে সিরিয়ায় পটপরিবর্তনকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন প্রেসিডেন্ট এরদোয়ান।

আরও পড়ুনঃ   পাকিস্তানে হামলায় সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ ৭ সৈন্য নিহত

তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, “আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি, তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবিলা করেছি এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি। এখন, সিরিয়ায় আবার সূর্য উঠছে।”

প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের দক্ষিণের সীমানা রক্ষার জন্য সক্রিয় দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়ে বলেন, এই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো তার সীমান্তের বাইরেও ঘটছে। তিনি আরও বলেন, সিরিয়ায় সরাসরি পদক্ষেপের পরিবর্তে তুরস্কের বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফলের দিকে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ   ইরাকে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ

এর আগে গত মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর তুরস্ক-সমর্থিত সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর ব্যাপক বৈরীতা তৈরি হয়। এর মাঝেই সিরিয়ায় কুর্দিপন্থি যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সেসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন, তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে।

তুরস্কের সংসদে একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে সেসময় এরদোয়ান বলেন, “বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নতুবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST