১০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইরাকে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক : আকাশে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ব্যাপকভাবে কমে যাওয়ায় কুয়েতের যাত্রীবাহী অন্তত ৯টি বিমান ইরাকে জরুরি অবতরণ করেছে। রোববার ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে এসব বিমান জরুরি অবতরণ করে বলে ইরাকি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

ইরাকের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা দেশটির স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, কুয়েতের এসব বিমানের অবতরণ ‌‌‘‘সেকেন্ড ফ্রিডম অব দ্য এয়ার’’ নীতির আওতায় করা হয়েছে। এই নীতির আওতায় যেকোনো দেশের বিমান প্রযুক্তিগত কিংবা নিরাপত্তাজনিত সমস্যার কারণে আগাম অনুমতি ছাড়াই অবতরণের সুযোগ পায়।

আরও পড়ুনঃ   ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত

তিনি বলেন, কুয়েতের সব বিমানই নিরাপদে অবতরণ করেছে এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা অঞ্চল, কুয়েতের উপকূলীয় এলাকা এবং ইরানের আহভাজ অঞ্চলজুড়ে ঘন কুয়াশা শুরু হয়েছে। ফলে দৃষ্টিসীমা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। যে কারণে ওই অঞ্চলের স্বাভাবিক বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ইরাকি বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, দেশের সব বিমানবন্দরই নির্ধারিত ও অনির্ধারিত সব ধরনের ফ্লাইটের জরুরি অবতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুনঃ   ত্রিপুরায় তিন বছরে ২৮১৫ বাংলাদেশি গ্রেপ্তার

রোববার বসরা আন্তর্জাতিক বিমানবন্দর ৯টি কুয়েতি বিমান ও তাদের যাত্রীদের নির্বিঘ্নে সেবা দিয়েছে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। তারা বলেছে, নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সব কার্যক্রম সমন্বিতভাবে সম্পন্ন করা হয়েছে।

বসরা বিমানবন্দর প্রশাসন বলেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং আকাশপথে চলাচল স্বাভাবিক রাখতে তারা যেকোনো জরুরি ফ্লাইট গ্রহণে সর্বদা প্রস্তুত রয়েছেন।

সূত্র: গালফ নিউজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১০

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

১১

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

১২

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

১৩

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১৪

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১৫

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১৬

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৭

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৮

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৯

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST