৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘একাত্তরকে পুঁজি করে দেশকে শোষণ করেছে আ.লীগ’

অনলাইন ডেস্ক : বাংলাদেশে ষড়যন্ত্রকারী গোষ্ঠী একাত্তরের তকমা লাগিয়ে ৫৪ বছর জনগণের সঙ্গে চরম প্রতারণা করছে। একাত্তরকে পুঁজি করে মূলত এই দেশকে আওয়ামী লীগ শোষণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, গণতন্ত্রের সঙ্গে ৭১ এরপরই তারা চরম বিশ্বাসঘাতকতা করেছিল। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে এ দেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিলেন। নিজ দলীয় গণমাধ্যম ব্যতীত সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ডেমরা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুনিয়ার কল্যাণের সাথে আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াতে ইসলামী। এ দেশের মানুষের সত্যিকার কল্যাণে ও মুক্তির জন্য ছাত্রজনতার বিপ্লবে অর্জিত নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে অবশ্যই জামায়াতে ইসলামীকে বেছে নিতে হবে। দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো ৩০ বছর কেবল নিজেরা ভালো থাকার চিন্তা করেছে। জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক নেতাদের বিরুদ্ধে মানুষকে মিথ্যা গল্প শুনিয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ   মানুষকে বিভ্রান্ত করতে খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু হয়েছে: টুকু

তিনি আরও বলেন, রাষ্ট্র থেকে ইসলামকে বাদ দেওয়ায় দেশে নানাবিধ সেক্টরে অশান্তি তৈরি হয়েছে, যা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও চলছে। মুসলমানদের বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া সুবিচার কখনোই আসবে না। মানুষ নিজের স্বার্থ দেখে কিন্তু ইসলামী বিধান দেশের প্রতিটি নাগরিকের ভালো থাকার নিশ্চয়তা দেয়।

জামায়াতের আমির বলেন, আগামী নির্বাচনে জাতীয় সংসদে কুরআনের আইনকে যারা বিজয়ী করতে চায় তাদেরকে পাঠাতে হবে। জনগণ যদি তা করতে ব্যর্থ হয় তাহলে আবারো দেশ পশ্চাতে অগ্রসর হবে।

চরিত্র না থাকলে মানুষের কিছুই থাকে না উল্লেখ করে তিনি বলেন, যারা রাজনীতি করেন তাদের চরিত্রবান হতে হবে। রাজনৈতিক নেতাদের চরিত্রহীন হলে দেশের জন্য চরম বিপদ ডেকে আনেন। সুতরাং অবশ্যই সচেতন থেকে মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুনঃ   কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামায়াতের সমাবেশ শুরু

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. কামাল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা শাখা সেক্রেটারি মো. হাফিজুর রহমান প্রমুখ।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST