১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামায়াতের সমাবেশ শুরু

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

সাত দফা দাবিতে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী।

নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী।

যে সাত দফা দাবিতে অনুষ্ঠিত জামায়াতের আজকের সমাবেশ সেগুলো হলো—অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

আরও পড়ুনঃ   ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল বুয়েট

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী।- ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের

তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

সোমবার বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১০

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

১১

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

১২

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

১৩

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

১৫

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

১৬

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১৭

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১৮

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১৯

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST