৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

মানুষকে বিভ্রান্ত করতে খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু হয়েছে: টুকু

অনলাইন ডেস্ক : মানুষকে বিভ্রান্ত করতে কেউ কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৮ মার্চ) তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ সভার আয়োজন করে।

ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করে টুকু বলেন, নতুন করে কেউ ধর্ম, কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়।

আরও পড়ুনঃ   তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে, সেলিমা রহমান

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠনের সঙ্গে নাগরিক পার্টি গঠনের তুলনা করা ভুল। ৬৯ এর গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, কিন্তু দল করেনি, ক্ষমতায় যেতে চায়নি।

তিনি বলেন, একটা গোষ্ঠী ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে, যেন পতিত স্বৈরাচার ফিরে আসে।

এই বিএনপি নেতা বলেন, তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচন হতেই হবে। কোনো দল হুমকি-ধমকি দিলে বিএনপিও আর চুপচাপ বসে থাকবে না।

‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, জিয়া শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা মো. আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম টিটি, স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক দিপু প্রমুখ বক্তৃতা করেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST