২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তাসনিয়া ফারিণের সঙ্গে জুটি বাঁধছেন দেব!

অনলাইন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের ঝুলির গত বছরের গল্প মানেই ব্লকবাস্টার ‘খাদান’। তারপর নতুন বছরের শুরুতে রঘু ডাকাত-এর মুক্তির সময়ও জানিয়ে দিয়েছেন তিনি। তবে এখনও আরও এক নতুন গল্প বলা বাকি। যে গল্পে উড়বে প্রজাপতি।

রঘু ডাকাতের পাশাপাশি নতুন আরও এক ছবির ঘোষণা করলেন দেব। পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে দেব জানিয়ে দিলেন নতুন বছরেই আসছে ‘প্রজাপতি ২’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এ ঘোষণা দেন দেব। আর ক্যাপশনে লিখেছেন, ‘চব্বিশের না বলা গল্প, বলা হবে পঁচিশে।’ এবারের শীতে অতনু রায় চৌধুরী, দেব, অভিজিৎ সেনের ছবি প্রতীক্ষা। সেই ছবির নাম পরিবর্তন করে ‘প্রজাপতি ২’ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   বছর ঘোরার আগেই প্রেম ভাঙল আদিত্য-অনন্যার

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগের ছবির সিক্যুয়েল এটি। সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবারও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। তবে আর কে থাকছে ছবিতে তা নিয়ে টিমের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, আগস্ট মাসে দেব ও মিঠুন চক্রবর্তীর এই ছবির ঘোষণা করা হয়। ছবিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। গত বছরের নভেম্বর মাসের ১৯ তারিখ ছবির শুটিং শুরু হতে পারে। তবে এবার লন্ডনে এই সময়ে অসেক ঠান্ডা। সেই কারণেই ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   জয়ের সঙ্গে নিজের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি!

চলতি বছরের মার্চ মাসে দেব-মিঠুনের ছবির শুটিং শুরু হবে। ‘প্রজাপতি’ সিনেমাতে বাবা ও ছেলের চরিত্রে দেব-মিঠুনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST