২৪ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বক্স অফিসে কত আয় করল ‘ধুরন্ধর টু’

অনলাইন ডেস্ক : মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’। আন্ডারকাভার এজেন্ট আর করাচির অন্ধকার জগতের দুর্ধর্ষ লড়াই দেখতে প্রেক্ষাগৃহে রীতিমতো ভিড় জমিয়েছেন দর্শকরা। সেই উন্মাদনার প্রতিফলন দেখা যাচ্ছে সিনেমার আয়ের অংকেও।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুক্তির ৬ষ্ঠ দিনে ১২ হাজার ৪৯৯টি শো নিয়ে দাপটের সাথে চলছে সিনেমাটি। আজ সিনেমাটি ভারতের বক্স অফিস থেকে আয় করেছে ২২.৪১ কোটি রুপি (নিট)। এর মাধ্যমে ভারতের বাজারে সিনেমাটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ৫৪১.৫৩ কোটি রুপি।

আরও পড়ুনঃ   প্রকাশ্যে ধর্ষণের হুমকির পর ক্ষোভ প্রকাশ মিমির

আর গ্রস কালেকশন হিসেবে সিনেমাটি ভারতের বক্স অফিস থেকে এখন পর্যন্ত পকেটে পুরেছে ৬৪৬.২০ কোটি রুপি। তবে ভারতের চূড়ান্ত আয়ের হিসেব এখনও আসা বাকি। আগের পর্বের রেশ ধরেই এই সিক্যুয়েলে দেখা যাচ্ছে একজন আন্ডারকাভার ভারতীয় গোয়েন্দাকে।

যিনি করাচির অপরাধী সিন্ডিকেট এবং পাকিস্তানের রাজনৈতিক কাঠামোর অন্দরে কাজ চালিয়ে যাচ্ছেন। হামলার প্রতিশোধ এবং আরও বড় বড় হুমকি মোকাবিলা করার টানটান উত্তেজনা নিয়েই এগিয়েছে সিনেমার গল্প। প্রথম পর্বের সাথে ব্যাক-টু-ব্যাক শুটিং হয়েছে সিনেমাটির।

আরও পড়ুনঃ   'গান শুধু বাণিজ্যিক বিষয় নয়, সংস্কৃতিকেও ধারণ করে'

২০২৪ সালের জুলাই মাসে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছিল এর কাজ এবং শেষ হয় ২০২৫ সালের অক্টোবরে। পাঞ্জাব, চণ্ডীগড়, মহারাষ্ট্র, লাদাখ ও হিমাচল প্রদেশের বিভিন্ন লোকেশন ছাড়াও থাইল্যান্ডের বেশ কিছু জায়গায় চিত্রায়িত হয়েছে সিনেমাটি, যেখানে পাকিস্তানের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST