৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘার ৫শত বছরের ঐতিহাসিক ঈদ মেলার ইজারা সম্পন্ন: ইজারা পেলেন মামুন হোসেন

মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৫ বছর পর ৫০০ বছরের ঐতিহাসিক রাজশাহীর বাঘার ঈদ মেলা ১০ শর্তে ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে । ৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় বাঘা মাজার শরিফ চত্বরে ১৫ দিনের জন্য উন্মুক্ত ডাকের আয়োজন করে মেলার ইজারা প্রদান সম্পূর্ণ করা হয়েছে।

এবছর ২৭ লক্ষ ৪০ হাজার টাকার বিনিময়ে মেলার ইজারা প্রদান করা হয়। এর আগে ২০১৯ সালে সর্বশেষ মেলার ডাক হয়েছিল ২১ লক্ষ ৫২ হাজার টাকা। জানা যায়, এবছর ৮ লক্ষ টাকার জামানত সাপেক্ষে এ ইজারায় অংশ নেয় প্রায় ২০ জন ব্যবসায়ী। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫ দিনের জন্য এই মেলা ইজারা দেয়া হয় বাঘা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেনকে। এদিকে মেলার ২৭ লক্ষ ৩০ হাজার টাকা ডাক দিয়ে দ্বিতীয় ডাককারী ছিলেন মোঃ সাইফুল ইসলাম এবং ২৭ লক্ষ ২০ হাজার টাকা ডাক দিয়ে তৃতীয় ডাককারী ছিলেন সাংবাদিক আখতার রহমান।

আরও পড়ুনঃ   প্রথমবার বিসিবির দায়িত্ব পেয়ে যা বললেন পাইলট-তানিম

মেলা ইজারার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মাজারের সদস্য সচিব মতোয়ালী খন্দকার, মুনছুরুল ইসলাম রইস, বাঘা থানা ওসি আমিনুল ইসলাম, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে বাঘা ওয়াকফ্ এষ্টেটের মোতোয়ালি¬ ও মাজারের সদস্য সচিব খন্দকার মনছুরুল ইসলাম রইশ বলেন, আবদুল আব্বাসী (রঃ) বংশের হযরত শাহ্ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) ও তার ছেলে হযরত আব্দুল হামিদ দানিশমন্দ (রহঃ) ওফাৎ দিবসে ধর্মীয় ওরস মোবারক উৎসবকে কেন্দ্র করে সাধকদের সাধনার পীঠস্থান হিসেবে ওয়াকফ এষ্টেটের এলাকা জুড়ে ঈদুল ফিতরের ঈদে অনুষ্ঠিত হয় ঈদ মেলা। তবে মেলায় অশ্লীল কোন কিছু চলবেনা মর্মে ১০টি শর্ত সাপেক্ষে ১৫ দিনের জন্য ইজারা দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ   জীবন রক্ষাকারী পণ্য ব্যতীত আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা, কর্মবিরতি অব্যাহত

প্রতিবছর ঈদ-উল-ফিতরের দিন থেকে শুরু হয়ে এই মেলা চলে ১ মাস ব্যাপী । এতে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসেন বিভিন্ন দোকান নিয়ে । কিন্তু ২০১৯ সালে মহামারী করোনার কারনে বন্ধ হয়ে যায় এই মেলা।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সুষ্ট সুন্দর পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে। সার্বক্ষনিক পুলিশ বাহিনী সতর্ক থাকবে। তারপরেও কোন অপ্রীতিকর ও অনৈতিক কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST