৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রথমবার বিসিবির দায়িত্ব পেয়ে যা বললেন পাইলট-তানিম

অনলাইন ডেস্ক : বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠন হয়েছে গতকাল। আজ মঙ্গলবার বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমবারের মতো বিসিবি পরিচালক হয়েছেন খালেদ মাসুদ পাইলট এবং শাহনিয়ান তানিম।

সংবাদ সম্মেলনে তানিম কথা বলেছেন বিপিএল নিয়ে, ‘আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলে মিঠু ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই দায়িত্বে মোটেও ইন্টারেস্টেড না কারণ রংপুর রাইডার্স ইজ মাই বেবি। তাই আমি যত বড়ই হয়ে যাই না কেন রংপুর রাইডার্সকে কোনো সময় মন থেকে সরিয়ে দিতে পারবো না।’

নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি আমার সীমাবদ্ধতা জানি—বোর্ড পরিচালক হিসেবে আমি কতটুকু অবদান রাখতে পারব, তা আমার জানা আছে। তবে রংপুর রাইডার্সের জন্য আমার অবদানও সমান থাকবে, কারণ আমাকে বোর্ডের দায়িত্বও পালন করতে হবে।’

আরও পড়ুনঃ   ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রংপুরের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছের কথা জানিয়ে এই বিসিবি পরিচালক বলেন, ‘হয়তো আগের মতো সব দিক থেকে এতটা সম্পৃক্ত থাকতে পারব না, কিন্তু অবশ্যই যুক্ত থাকব—দলের গঠন, সিদ্ধান্ত গ্রহণ—এসব বিষয়ে আমি থাকব সম্পৃক্ত। তবে আমি নিশ্চিতভাবে জানি, বোর্ড পরিচালক হিসেবে আমি কতটুকু করতে পারব, তার সীমা আমার জানা আছে।’

নিজের অভিজ্ঞতা নিয়ে আরেক পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেছেন, ‘প্রথম বোর্ড সভায় থাকাটা একটা ভিন্ন অভিজ্ঞতা। অভিজ্ঞ যারা আছেন, তাদের কথা শুনেছি, কিছু শেখার চেষ্টা করেছি। তবে আমি মনে করি, এই চেয়ার শুধু একটা অলংকার হবে না। এটা একটা কাজের চেয়ার হবে।’

আরও পড়ুনঃ   সংবাদপত্রের ওপর আক্রমণ সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টার প্রেস উইং

তিনি আরও বলেন, ‘প্রথম দিন আমাদের ভালো একটা মিটিং হয়েছে। আশা করি, এ রকমই সুন্দর ও ইতিবাচক সভা হবে ভবিষ্যতেও। ইনশা আল্লাহ, আমরা সুন্দরভাবে ভালো ভালো কাজ করব। আপনারা জানেন, আমি মাঠপর্যায়ে কাজ করে এসেছি। তবে আমি মনে করি, আমাদের ক্রিকেটটা যে পরিমাণ জনপ্রিয় করা যেত, সেই জায়গায় আমরা এখনো পৌঁছাইনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST