২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেম আসলে কাজের ক্ষতি করে : পূজা চেরি

অনলাইন ডেস্ক : চলচ্চিত্রের পর এবার নতুন জগতে চিত্রনায়িকা পূজা চেরি। রায়হান রাফীর আসন্ন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ তে কাজ করে এই প্রথম ওটিটিতে নাম লেখালেন নায়িকা। তবে সিরিজটি মুক্তির আগেই পূজার ঝলকানি নজর কেড়েছে দর্শকের।

পূজার বাকি চমক দেখার অপেক্ষা মাত্র আর কয়েকদিনের।আগামী ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘ব্ল্যাক মানি’। এর আগে গত শনিবার রাতে সিরিজটির আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পায়। আর তাতেই রীতিমতো শোরগোল পড়ে যায় দর্শকের মাঝে।

‘আমি হেইলা দুইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা’ কথায় প্রায় ৪ মিনিটের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরি। গানটি মুক্তির পর নেটমাধ্যমে পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ   কানাডার মঞ্চে ঝড় তুললেন নুসরাত ফারিয়া!

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিজটি প্রসঙ্গে কথা বলেন পূজা। জানিয়েছেন নিজের পরিকল্পনা নিয়েও।

ব্ল্যাক মানি’তে কাজের অভিজ্ঞতা ভাগ করে পূজা বলেন, ‘সব মাধ্যমেই কাজ করেছি, বাদ ছিল ওয়েব সিরিজ। অনেক দিন ধরে প্রস্তাবও ছিল তবে গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়া কাজ করিনি।’

‘প্রেমের দোকানদার’ গান প্রসঙ্গে পূজা বলেন, ‘ভালো সাড়া পেয়েছি। আমার কাজের প্রশংসা পাচ্ছি বিভিন্ন মাধ্যমে। এছাড়াও গানটিতে নেচে আমারও ভালো লেগেছে।’

প্রেমের প্রসঙ্গেও কথা বলেন পূজা। জানান, কাজের প্রেমেই আছেন আপাতত। নায়িকার কথায়, ‘আমি তো সবসময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে, প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্যকিছু। তাই কারও সঙ্গেই প্রেম নেই এখন। প্রেমে আছি আবার নেই। এটা অন্যরকম অনুভূতি।’

আরও পড়ুনঃ   বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী

ভবিষ্যতে নিজেকে কীভাবে দেখতে চান জানিয়ে নায়িকা বলেন, ‘আমি কারও মতো হতে চাই না। কারও জায়গাও নিতে চাই না। নিজেকে একটা শক্ত অবস্থানে দেখতে চাই। এটা বিশ্বাস করি যে, কেউ কারো জায়গা নিতে পারে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST