২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নায়িকাদের অস্বস্তিকর অবস্থায় ফেলেন, অভিযোগ নিয়ে মুখ খুললেন বরুণ

অনলাইন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের সেরা অভিনেতাদের একজন বরুণ ধাওয়ান। কিন্তু সহ-অভিনেতা হিসেবে বরুণ ঠিক কেমন? এই নিয়ে বহুবার উঠেছে নানা প্রশ্ন।

নায়িকাদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ট হতে চাওয়া, কখনও আবার তাদের অপ্রস্তুত অবস্থায় ফেলা…এই ধরনের অসংখ্য অভিযোগ আছে নায়কের বিরুদ্ধে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কখনও কৃতি শ্যাননকে হুট করে জড়িয়ে ধরছেন বরুণ, যার ফলে বেশ অস্বস্তিতে ভুগছেন অভিনেত্রী। আবার কখনও আলিয়াকে অজান্তেই কোলে তুলে নিচ্ছেন।

আরও পড়ুনঃ   আপনার আচরণ এমন হবে ভাবিনি, জামিল আহমেদের উদ্দেশে নূনা

এছাড়াও অভিনেত্রী কিয়ারা আদবানিকে পাপারাজ্জির সামনে চুমু খেয়েও আলোচনার সৃষ্টি করেছেন এই অভিনেতা।

বরুণের এমন আচরণে বেশ অস্বস্তিতে পড়তে দেখা যায় নায়িকাদের। মুখে কিছু না বললেও, হাবভাবে স্পষ্ট তাদের বিরক্তির কারণ।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বরুণ। অভিনেতার কথায়, ‘বরাবরই আমি মজা করতে ভালোবাসি। সহ-অভিনেতাদের সঙ্গেও একইরকম ব্যবহার করি। কিন্তু সেগুলো সবার সামনে আসে না। অভিনেত্রীদের সঙ্গে মজা করলেই সেটা নিয়ে নানা কথা ওঠে।’

আরও পড়ুনঃ   ‘আমি নায়ক হলে ঘনিষ্ঠ হতে প্রিয়াঙ্কার সমস্যা হতো না’

তিনি আরও বলেন, ‘কিয়ারার গালে চুমু খাওয়ার বিষয়টা পুরোটাই আগে থেকে ঠিক করা ছিল। সে কারণেই আমি এবং কিয়ারা দু’জনেই ভিডিওটি শেয়ার করেছিলাম। অন্যদিকে, আলিয়ার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তাই মজাটা চলতেই থাকে আমাদের মধ্যে।’

আসলে অনেক সময় ভালো কোনও মুহূর্তের খারাপ মানে বের করেন নেটিজেনরা। আমার ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে- যোগ করেন এই অভিনেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১০

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১১

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১২

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৩

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৪

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৫

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৬

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৭

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৮

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

১৯

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

২০

Design & Developed by: BD IT HOST