২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সবই অল্প বয়সে হয়েছে, আমি কি এমনি এমনি নষ্ট হয়েছি : মৌসুমী

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। ষাটের দশকের দিকে ভারতীয় বাংলা সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর নিজের জায়গা করে নেন হিন্দি সিনেমার জগতে। সেখানে কাজ করেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, ধর্মেন্দ্রর মতো অভিনেতাদের সঙ্গে।

তবে ৭৬ বছরের প্রবীণ এই অভিনেত্রী বর্তমানে অভিনয়ে অতটা সরব নন। এরপরও বড় পর্দায় মাঝে মাঝে দেখা যায় তাকে। সদ্যই ‘আড়ি’ নামের একটি বাংলা সিনেমায় অভিনয় শুরু করেছেন তিনি। কলকাতায় সেই ছবির শ্যুটিং চলছে। তাই তো কাজের সূত্রেই মুম্বাই থেকে কলকাতায় উড়ে এলেন মৌসুমী চ্যাটার্জি। আর সেখানেই স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে মৌসুমী তার দীর্ঘ ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ করেন। নিজের প্রেম জীবন ও দাম্পত্য জীবন নিয়েও অকপটে ভাগ করে নেন নানান আবেগ-অনুভূতির কথা।

আরও পড়ুনঃ   প্রেমিকের হাতে হাত মধুমিতার, দিলেন বিশেষ বার্তা

বেশ অল্প বয়সেই বিয়ে হয়েছে এই অভিনেত্রীর। সে প্রসঙ্গ নিয়ে সাক্ষাৎকারে প্রশ্নের সম্মুখীন হন তিনি। এ সময় মৌসুমী চ্যাটার্জি বলেন, ‘সবই অল্প বয়সে হয়েছে আমার। আমি কি এমনি এমনি নষ্ট হয়েছি? ‘বালিকা বধূ’ নিয়ে একটা গল্প বলি। সন্ধ্যা রায়ের জন্য ‘বালিকা বধূ’ ঠিকঠাক হয়েছিল। তরুণ মজুমদার দু’বার বলেছিলেন “বন্ধ করে দাও।” আমি তখন খুবই ছোট। পর্দায় আমাকে কিশোরী দেখানোর জন্য আমাকে বাড়তি প্যাড দিয়ে পেটিকোট পরানো হয়েছিল। প্যাক আপের পর সেখানেই, পরিচালকের সামনে পোশাক খুলতে আরম্ভ করেছি। ছোট তো, বুঝিনি কিছু। সে সব দেখে তরুণ মজুমদার চিৎকার করে বলে, “এই এই ওকে ভিতরে নিয়ে যাও।” সে কী কাণ্ড! আমি ভ্যাঁ করে কেঁদে ফেলেছি। আমি তো তখন কিছুই জানি না।’

আরও পড়ুনঃ   মাঝরাতে হবু শাশুড়ির জন্মদিন উদযাপন করলেন কৌশানী

প্রেম জীবন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমি তো সব সময় প্রেম করি। আমার বর, আমি দুজনেই খুব রোম্যান্টিক মানুষ।আমার বর তো বিয়ের পরেও প্রচুর প্রেম করেছে। আমি তো প্রেম করার সময় পাইনি। তবে ফ্লার্ট করেছি প্রচুর। শাবানা আজমি তো আমাকে বলেছেনই, ছয় বছর হোক কি ষাট বছর, মৌসুমী সবার সঙ্গে ফ্লার্ট করে যাবে।’

১৯৬৭ সালে তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’ সিনেমার মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন মৌসুমী। পরে বলিউডে যাত্রা করেন। সত্তর দশকে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST