১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেমিকের হাতে হাত মধুমিতার, দিলেন বিশেষ বার্তা

অনলাইন ডেস্ক : টেলিভিশনের সিরিয়াল থেকে অভিনয় জগতে আসলেও ওটিটি-বড়পর্দায় এখন সবার নজরে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনও চাঙ্গা এই অভিনেত্রীর। এছাড়াও নিজের বিভিন্ন মুহূর্তকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই সক্রিয় থাকেন সামাজিক মাধ্যমে।

এদিকে শেষ হতে চলল ২০২৪। তাইতো নতুন বছরকে স্বাগত জানানোর আগে ২০২৪কে ফিরে দেখলেন মধুমিতা। বলা যায়, অনেকটা আবেগপ্রবণ হয়েই নিজের ব্যক্তিগত সব মুহূর্তের কথাগুলো অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন অভিনেত্রী।

মঙ্গলবার সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখতেই দেখা মেলে মধুমিতার বেশ কয়েকটি ছবি। তার মধ্যে রয়েছে প্রেমিকের হাতে হাত রাখা একটি ছবিও। মধুমিতার কাছে এই বছরে ছবিটি কেন বিশেষ হল- সেটিও স্পষ্ট করলেন। কারণ, ২০২৪শেই ভালোবাসার মানুষটি পেয়েছেন মধুমিতা।

আরও পড়ুনঃ   আমাকে কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার ছিল না : সামান্থা

ছবিগুলির ক্যাপশনে মধুমিতা লেখেন, ‘নিজের নিয়মেই বছর শেষ হবে। সেটাকে তো আর আমি আটকে রাখতে পারব না। তবে ২০২৪-এ যা যা করেছি সেগুলো তো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ। কঠোর পরিশ্রমে এই জায়গা অর্জন করা আমার।’

অভিনেত্রী আরও লেখেন, ‘এই বছরটা আমাকে শিখিয়েছে কীভাবে ছোট ছোট জিনিসেও জীবনে খুশিতে থাকতে হয়। জীবনের উপর আশা-ভরসা রাখতেও শিখিয়েছে। সাহস জুগিয়েছে আস্থা ও বিশ্বাস অটুট রাখার। তবে সময়ের উপর বিশ্বাসও রাখতে হবে। তাহলেই সঠিক ফল পাওয়া যাবে।’

আরও পড়ুনঃ   চরিত্রের নামেই লেডি গাগার অ্যালবাম

মধুমিতার বিশেষ এই বার্তায় এ সব কিছুর জন্য তিনি এই মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়েছেন। যারা তাকে ভালোবাসে, তাদের প্রত্যেককে ধন্যবাদও জানাতে ভোলেননি অভিনেত্রী। করেছেন কৃতজ্ঞতা প্রকাশও।

মধুমিতার এই পোস্টে তাকে নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাতে দেখা যায় নেটিজেনদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST