২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শীতে খোলামেলা অবতারে জয়া, নেটিজেনদের বিরূপ মন্তব্য

অনলাইন ডেস্ক : বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন এই অভিনেত্রী। প্রায় দিনই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন জয়া। এইতো, দিন কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। তা নিয়ে অবশ্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি জয়াকে।

বলা যায়, জয়ার জামদানির সেই সমালোচনার রেশ সেভাবে না কাটতে আবারও ভিন্নভাবে শাড়ি পরে বিরূপ মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী। সদ্য সামাজিক মাধ্যমে চোখ পড়তেই পাতায় পাতায় ভেসে বেড়াচ্ছে হলদে জয়ার নতুন অবতার। বিষয়টি খোলাসা করে বললে, এবারও শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া। দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এল এক রাজকীয় আবহ। কিন্তু এরপরও ঘটে বিপত্তি। কারণ, পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া। তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরণের মন্তব্য আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে।

আরও পড়ুনঃ   মা হচ্ছেন কিয়ারা আদভানি

শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। ক্যাপশনে জয়া লেখেন, ‘রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সাথে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।’

বলা বাহুল্য, জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মাঝে যে রীতিমতো উত্তাপ ছড়িয়ে পড়েছে, তাতে সন্দেহ নেই। সঙ্গে একঝাঁক সমালোচনা তো রয়েছেই।

নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘শীতের দিনে এমন সাজ, ঠান্ডা লাগে না?’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন’। আবার অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘শাড়ি, ব্লাউজটা সুন্দর- তবে বেশি খোলামেলা না হলেও পারতেন।’

আরও পড়ুনঃ   ৭ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার

তবে জয়ার এই সাজের প্রশংসাও করেছেন অনেকে। বিশেষ করে এমন রাজকীয় সাজে জয়াকে এভাবে দেখা যায়নি। যদিও ভালো-মন্দ কোনো মন্তব্যকেই পাত্তা দেন না জয়া।

উল্লেখ্য, খুব শীঘ্রই নতুন ছবির শ্যুটিংয়ে কাজ শুরু করবেন জয়া আহসান। এছাড়াও বাংলাদেশ-ভারত দুই দেশে তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। অদূর আগামীতে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়ার ‘ওসিডি’ সিনেমাটি। এবং দেশে মুক্তির তালিকায় আছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST