১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নুসরাতের সাথে বিচ্ছেদের পর আরেক নায়িকার সঙ্গে প্রেম নিখিলের

অনলাইন ডেস্ক : চুটিয়ে প্রেম করছেন নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন ও অভিনেত্রী সৌরসেনী। গত বছর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চলছিল। বহুদিন নিজেদের সম্পর্ককে গোপনে রাখার পর অবশেষে নিখিলের জন্মদিনে নিজেদের সম্পর্ককে সিলমোহর দিলেন দু’জন।

নিখিলের সঙ্গে তার বন্ধুর আংটিবদল অনুষ্ঠানে যাওয়া থেকে শুরু করে একসঙ্গে শহরের রাস্তায় ড্রাইভ, সব জায়গাতেই সঙ্গী সৌরসেনী।

ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, নিখিল জৈনের সঙ্গে নাকি প্রেম করছেন সৌরসেনী। তবে সেই খবর নিয়ে মুখ খোলেননি তারা কেউই।

সৌরসেনীর সঙ্গে নিখিলের ব্যবসায়িক সম্পর্ক এখন মনের সম্পর্কে পরিণত হয়েছে। অভিনেত্রী নুসরাত জাহানের প্রাক্তন স্বামীর সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সৌরসেনী।

আরও পড়ুনঃ   দ্বিতীয় হানিমুনে কোথায় গেলেন সোনাক্ষী-জাহির

নিখিলের জন্মদিনে অভিনেত্রীর পোস্টে সেই আভাস মিলেছিল। এবার সেই সম্পর্ক ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে।

সম্প্রতি নিখিলের এক বান্ধবীর আংটিবদল অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে নিখিল ও সৌরসেনীকে। শুধু তাই নয়, নিখিলের সঙ্গে পার্টিও করছেন অভিনেত্রী।

শহরের রাস্তায় নিখিলের লাল রঙের বিলাসবহুল গাড়িতেও দেখা যায় অভিনেত্রীকে। সব মিলিয়ে সৌরসেনীর সঙ্গে নিখিলের প্রেম দারুণভাবে জমে উঠেছে।

সৌরসেনী নিখিলের জন্মদিনে একাধিক ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এমনই ঝগড়া আর মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে।’

এরপর থেকেই একসঙ্গে দেখা যাচ্ছে নিখিল জৈন আর সৌরসেনীকে। এর আগেও একসঙ্গে ইডেনে খেলাও দেখতে গিয়েছিলেন দু’জন।

আরও পড়ুনঃ   মাকে সঙ্গে নিয়ে কার্তিকের বাড়িতে শ্রীলীলা, প্রেমের গুঞ্জনে সিলমোহর!

২০১৯ নুসরাত জাহানের সঙ্গে বোদরুমে স্বপ্নের বিবাহ সেরেছিলেন নিখিল জৈন। তাদের সেই বিয়ের সাক্ষী ছিল গোটা দুনিয়া। তবে বিয়ের বছর না ঘুরতেই ছন্দপতন। ভেঙে যায় নুসরাত ও নিখিলের সংসার।

তাদের মধ্যে সমস্যা শুরু হওয়ার পরেই প্রকাশ্যে আসে, তারা নাকি আইনি বিবাহ করেননি। আর সে কারণেই তাদের সম্পর্ককে লিভ-ইন বলা যায়।

নুসরাত এখন সংসার করছেন যশ দাশগুপ্তের সঙ্গে। তাদের এক পুত্র সন্তানও রয়েছে। অন্যদিকে নিখিলও নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। ব্যবসা নিয়ে রয়েছেন। নতুন করে জীবনে যোগ হয়েছে সৌরসেনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST