১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বুমরাহ’র ফাইফার ছাপিয়ে চালকের আসনে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের প্রথমদিন দখল করেছিল ৭০ মিলিমিটার বৃষ্টি। দ্বিতীয় দিনের শুরুটা জাসপ্রীত ‍বুমরাহ’র হতে পারে বলে আভাস মেলে। কিন্তু ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জুটি ২৪১ রান তুলে ম্যাচের লাগাম নিয়ে নেন অজিদের হাতে। ভারত হেডের কতটা প্রিয় প্রতিপক্ষ বিষয়টি ইতোমধ্যেই ক্রিকেটবিশ্বের জানা হয়ে গেছে। স্মিথ ও তার জোড়া সেঞ্চুরি ছাপিয়ে গেছে বুমরাহ’র পাঁচ উইকেটকে।

ব্রিসবেনের গ্যাবা টেস্টে আজ (রোববার) দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৪০৫ রান। অ্যালেক্স ক্যারি ৪৫ এবং মিচেল স্টার্ক ৭ রানে অপরাজিত আছেন। এর আগে ২৬ ইনিংস পর আজ টেস্টে সেঞ্চুরি করেছেন স্মিথ, হেড খেলেছেন ১৫২ রানের অনবদ্য ইনিংস। বিপরীতে ভারতীয় পেসার বুমরাহ ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন। যা টেস্টে তার দ্বাদশ ফাইফার।

এর আগে শনিবার টেস্টের প্রথমদিন মুষলধারে হওয়া বৃষ্টিতে খেলা হয়েছিল মাত্র ১৩.২ ওভার। সেদিন করা ২৮ রানের পর আজ অজিরা দ্বিতীয় দিন শুরু করে। দিনের চতুর্থ ওভারেই ওপেনার উসমান খাজাকে হারায় স্বাগতিকরা। সিরিজে রানখরায় ভোগা এই অজি ওপেনারকে এদিন ২১ রানে রিষাভ পান্তের হাতে তালুবন্দি করেছেন জাসপ্রিত বুমরাহ। ৭ রানের ব্যবধানে আরেক ওপেনার নাথান ম্যাকসুয়েনিও (৯) আউট হন এই ভারতীয় পেসারের বলে।

আরও পড়ুনঃ   খুনি চোররা পালিয়ে জানে বাঁচতে পারবেন না: জামায়াত আমির

পরে মার্নাস লাবুশেনকে ১২ রানে ফিরিয়ে বুমরাহ’র দলে নাম লেখান তরুণ পেসার নিতীশ কুমার রেড্ডি। ৭৫ রানে ৩ উইকেট হারানো অজিদের পথ দেখানোর পথে স্মিথ-হেড মিলে ২৪১ রানের জুটি গড়েন। বুমরাহ’র বলে আউট হওয়ার আগে স্মিথ ১৯০ বলে ১২টি চারের মারে তিনি ১০১ রান করেন। সাদা পোশাকে এটি সাবেক অজি অধিনায়কের ৩৩তম সেঞ্চুরি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ম্যাজিক ফিগারও। ৪১ সেঞ্চুরি নিয়ে তাদের মধ্যে সবার ওপরে আছেন কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং।

আরও পড়ুনঃ   মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে: আসিফ মাহমুদ

অন্যদিকে, ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া ট্রাভিস হেড ম্যাজিক ফিগারে পৌঁছান ১১৫ বলে। ব্যক্তিগত মাইলফলক গড়ার পথে তিনি ১৪টি চার মেরেছেন। তার সেঞ্চুরির পরই ভারত অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরেছিল। এই ম্যাচের আগে হেড ভারতের বিপক্ষে গ্যাবায় তিনটি ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। আজ সেই হতাশা ঝেড়ে ফেলেছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। প্যাভিলিয়নে ফেরার আগে হেড ১৬০ বলের ইনিংসে ১৮টি চারে ১৫২ রান করেছেন।

মাঝে মিচেল মার্শকে ৫ রানে বুমরাহ ও প্যাট কামিন্সকে ২০ রানে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ। তবে এখনও স্বীকৃত ব্যাটার ক্যারি (৪৭ বলে ৪৫) অপরাজিত থাকায় অস্ট্রেলিয়ার পুঁজিটা আরও বড় হওয়ারই সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে ম্যাচে পিছিয়েই রয়েছে ভারত। বুমরাহ ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন সিরাজ ও রেড্ডি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১০

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১১

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১২

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১৩

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৪

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৫

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৬

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৭

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৮

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST