৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিউ ইয়র্কের রাস্তায় মিমের অবকাশ, মুগ্ধ ভক্তরা

অনলাইন ডেস্ক : পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। অনেকদিন ধরেই পর্দায় দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। যদিও মাঝে শ্যুটিং নিয়ে তার ব্যস্ততার কথা শোনা যাচ্ছিল। তবে এই মুহূর্তে কাজ থেকে সরে ছুটিতেই আছেন মিম।

সম্প্রতি বেশ কয়েকটি দেশে ঘুরে বেড়ালেন নায়িকা। আগে মরুর দেশ আমিরাত, এরপর গেলেন সোজা মার্কিন মুলুকে। সেখানে স্বামী সনি পোদ্দারকে নিয়ে একান্ত সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েন মিম।

যুক্তরাষ্ট্রের কয়েকটি শহর থেকে নিজেকে ধরা দেন মিম। ম্যানহাট্টান, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, টুইন টাওয়ার মেমোরিয়ালে গিয়ে অবকাশযাপন করেন তিনি।

শোনা যাচ্ছে, এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই নাকি ছিল মিমের যুক্তরাষ্ট্র সফর। তবে সে বিষয়ে সামাজিক মাধ্যমে মিমকে কিছু বলতে না দেখা গেলেও তার টাইমলাইন ভর্তি ছিল নিজের অবকাশ যাপনের মুহূর্ত ঘিরেই।

আরও পড়ুনঃ   বিয়ের পর ভাগ্য খুলে গেছে : মেহজাবীন

সবশেষ টুইন টাওয়ার মেমোরিয়াল থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মিম। সেখানে লং জ্যাকেট পরে, শীতের পোশাকে নিজের সাজ আশাকের সৌন্দর্য ফুটিয়ে তোলেন মিম। চোখে ছিল রোদচশমা, ঠোঁটে লাল লিপস্টিক- যা আরও আকর্ষণীয় করে তোলে মিমকে। জ্যাকেটের ভেতরে সম্ভবত কালো-আকাশি গাউন পরা ছিল বলে দৃশ্যত হয়।

এছাড়াও মিমের শেয়ার করা একটা ভিডিও দেখা যায়, নিউ ইয়র্কে বিভিন্ন সাজে, ভঙ্গিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। হেঁটে বেড়াচ্ছেন রাস্তায়, পার্কের ফুটপাতে। কখনও বেঞ্চে বসে ছবি তুলছেন, আবার কখনও মিল্কশেক পান করে তার স্বাদ বোঝানোর চেষ্টা করছেন। শপে শপে ঘুরে শো-পিস এর মতো জিনিস দেখছেন, আবার শপিং মলেও পা রাখছেন।

আরও পড়ুনঃ   গোলাপিতে মজলেন অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা!

ছবি, ভিডিওগুলো নেটমাধ্যমে ছড়াতেই মিমের অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। আসলে মিমকে বিভিন্ন এলাকা থেকে নানান সাজে দেখে রীতিমতো মুগ্ধ হন তার ভক্তরা; ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিতে থাকেন তারা।

উল্লেখ্য, সম্প্রতিই ‘দিগন্তের ফুলের আগুন’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন মিম। সে হিসেবে সিনেমার কাজ এখন কমই মিমের। তবে মডেলিং ও বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ব্যস্ততা এই নায়িকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST